শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৩:৪৫ রাত
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যারা বাণিজ্যের আড়ালে অর্থ পাচার করেছে, তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে?

শওগাত আলী সাগর

শওগাত আলী সাগর: বাণিজ্যের আড়ালে অর্থ-পাচার হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্বীকার করেছেন। কিন্তু কারা ‘বাণিজ্যের আড়ালে অর্থ পাচার করেছেন’Ñ তাদের সম্পর্কে প্রকাশ্যে তিনি কিছু বলেননি। তিনি জানিয়েছেন, গত জুলাই মাসে এই ধরনের ১০০টির মতো এলসি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই ১০০ এলসি যারা খুলেছিলেন বা খুলতে চেয়েছিলেন তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা বাণিজ্যের আড়ালে অর্থ পাচার করেছে, তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যাংক ব্যবস্থা থেকে লুটপাট করে অর্থ পাচারের বিরুদ্ধে আমরা অনেক দিন ধরেই কথা বলছি। বাংলাদেশ থেকে অর্থ পাচার বন্ধের দাবি জানাচ্ছি। এগুলো তো দাবি জানানোর বিষয় না, এগুলো বক্তৃতা করার বিষয় না। এগুলো ব্যবস্থা নেওয়ার বিষয়। 

এক লাখ ডলারের মার্সিডিজ বেঞ্জ গাড়ি মাত্র ২০ হাজার ডলারে যিনি বা যারা  আমদানির ঋণপত্র খুলেছেন’, তার বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি? এই ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কার। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বক্তব্যে মনে হচ্ছে, দেশ থেকে যে টাকা পাচার হয়ে যাচ্ছে, এই বিষয়টা কেন্দ্রীয় ব্যাংকের নজরে ছিল। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংক কী ভূমিকা রেখেছে, সরকারের অন্যান্য সংস্থার ভূমিকা কী ছিলো, এগুলো আলোচনায় আসা দরকার। লেখক: কানাডা প্রবাসী সাংবাদিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়