শিরোনাম
◈ ইরান যুদ্ধের অভিঘাত: তেলের দামে উল্লম্ফন, চাপে বিশ্ব অর্থনীতি ◈ ব্যাংকে হামলার পর কড়া বার্তা ইরানের, লক্ষ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র ◈ আপৎকালীন জ্বালানির জন্য ভারতের কাছে ডিজেল চাওয়া হয়েছে: জ্বালানিমন্ত্রী ◈ ‘চতুর্থ উত্তরসূরী’: ইরানের দীর্ঘ যুদ্ধের পরিকল্পনা ◈ দায়িত্বের বাইরে মন্তব্য না করতে মন্ত্রী-এমপিদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী ◈ বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের নির্বাচনে অনিয়ম ও কারসাজি তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন ◈ রানার আগুনে বোলিং, পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ◈ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ◈ বিদেশি ঋণে চাপ বাড়ছে: পাওয়ার চেয়ে পরিশোধেই বেশি ব্যয় ◈ জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৩:৪০ রাত
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সম্পর্কে বিশ্বস্ততা তৈরি হয় যেভাবে

ফড়িং ক্যামেলিয়া

ফড়িং ক্যামেলিয়া: যেকোনো সম্পর্কের শুরুতে খানিকটা মনের মিল, চিন্তার সামঞ্জস্যতা আর শ্রদ্ধাবোধ থাকলেই একে অন্যের প্রতি বিশ্বস্ততা তৈরি হয়ে যায়। তাই প্রথম বার বিশ্বাসটা সহজেই মিলে যায়। কিন্তু দুই পক্ষের কেউ সেই বিশ্বাস একবার ভেঙে ফেললে, তারপর দ্বিতীয়বার সেটা অর্জন করতে হয়। শুধু কথায় না বরং কাজ দিয়ে, পরিশ্রম দিয়ে, আচরণ দিয়ে, দিনের পর দিন ছোট বড় নানা পরীক্ষা দিয়ে, তবেই বিশ্বাস ফেরে। যে এই পরীক্ষা দিতে চাইবে না, যে দুর্গম পথটা পার হবে না, তার প্রতি বিশ্বাস আসবেও না। বিশ্বাস ভঙ্গকারী যদি অভিযোগ করে, ‘এতো চেষ্টা করছি কিন্তু তুমি তো প্রচুর সময় নিয়ে নিচ্ছ। ভুল করেছি, মাফ চেয়েছি তাহলে কেন বিশ্বাস করছ না? 

‘এর উত্তর হলো, বিশ্বাস কোনো ইনস্ট্যান্ট ম্যাগী রান্না না যে, দুই মিনিটে-ই ফিক্স হয়ে যাবে, বিশ্বাস হলো একটা নাইট কুইন গাছ, যে গাছ সময়ের আগে ফুল দেবে না। আর সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই অপেক্ষা করানো কোনো অন্যায় না। বরং এই অপেক্ষা করানোর মানে হলো, ‘আমি দ্বিতীয়বার কষ্ট পেতে চাই না, তাই তোমাকে না বরং নিজেকে সময় দিয়ে নিশ্চিত হচ্ছি, আমি আবারো কষ্ট পাবো কিনা কিংবা সেই কষ্ট নেবার ক্ষমতা আমার আছে কিনা’। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়