শিরোনাম
◈ সিরিশকাগজ বিতর্কে বড় ধাক্কা, ধারাভাষ্য প্যানেল থেকে ছাঁটাই উসমান খাজা-ওয়ার্নার ◈ ইং‌লিশ ফুটবলার হ্যারি কেইন ভা‌লো নেই, কয়েক মাসের জন্য মাঠের বাইরে  ◈ স্যান্ডপেপার কে‌লেঙ্কা‌রি : প্যাট কামিন্সকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কঠিন সিদ্ধান্ত ◈ উত্তপ্ত গোপালগঞ্জে সমাবেশ করতে চায় এনসিপি ◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ০৮:৫৮ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২২, ০৮:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসুন সমীকরণ মিলাই

বাতেন মোহাম্মদ

বাতেন মোহাম্মদ: আর্জেন্টিনা যদি শেষ ম্যাচ পোল্যান্ডের সঙ্গে জিতে যায় তাহলে রাউন্ড অব সিক্সটিনে তারা গ্রুপ চ্যাম্পিয়ান হিসাবে ডি গ্রুপের রানার আপের সাথে খেলবে। সেই ক্ষেত্রে তাদের বিপক্ষ দল হবে অস্ট্রেলিয়া অথবা ডেনমার্ক। সেই ক্ষেত্রে কোয়াটার ফাইনালে যাওয়া অনেক সহজ হবে।

কিন্তু যদি পোল্যান্ডের সাথে ড্র করে তাহলে পোল্যান্ড হবে গ্রুপ চ্যাম্পিয়ান। সেই ক্ষেত্রে আর্জেন্টিনার খেলা হবে ফ্রান্সের সাথে। ফ্রান্সের এই দলের সাথে আর্জেন্টিনা জিতবে এটা কড়া অন্ধ সমর্থকও বিশ্বাস করে না, যদি না মেসি অতিমানবীয় কিছু করে ফেলে। তবে আর্জেন্টিনা যদি পোল্যান্ডের সাথে হেরে যায় তাহলে এই বিশ্বকাপ তাদের শেষ। তাই বিশ্বকাপ জার্নি বজায় রাখতে শেষ ম্যাচ আর্জেন্টিনাকে জয়ী হতেই হবে। 

তবে ড্র করলেও কথা থাকে। যদি শেষ ম্যাচে সৌদি আরব মেক্সিকোকে হারিয়ে দেয় তবুও আর্জেন্টিনার জার্নি শেষ। কিন্তু সৌদি যদি মেক্সিকোর কাছে হেরে যায় আর আর্জেন্টনা ড্র করে তাহলে মেক্সিকো ও আর্জেন্টিনার পয়েন্ট সমান হলেও হেড টু হেড হিসাবে আর্জেন্টনা সেকেন্ড রাউন্ডে যাবে। মাথা কাজ করছে না, এত জটিল সমীকরণে দেশটা সবসময় তার সমর্থকদের ফেলে দেয় যে, গণিতে ৩৩ পাওয়া সমর্থকটাও এই একমাস নিউটন হয়ে উঠে। ফেসবুক থেকে 

  • সর্বশেষ