শিরোনাম
◈ ঈদের আগে ২৩ দিনে প্রায় ৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা ◈ তরুণদের মধ্যে কোলন ক্যানসার বাড়ছে, দায়ী হতে পারে অন্ত্রের টক্সিন ‘কলিব্যাকটিন’ : কীভাবে রক্ষা পাওয়া যাবে জানালেন গবেষকেরা ◈ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ◈ সেনানিবাসে ঈদ শুভেচ্ছা বিনিময়ে তারেক রহমান: সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দেশপ্রেমে গর্বিত জাতি ◈ নেইমার হেলিকপ্টারে রাজকীয় কায়দায় অনুশীলন ক্যাম্পে হা‌জির, বিশ্বকা‌পে খেলা নি‌য়ে  শঙ্কা ◈ আদ্‌-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যু: তদন্ত শেষে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর ◈ বাংলাদেশে কোরবানির চামড়া যাচ্ছে পানির দরে, হাজার কোটি টাকা কামাচ্ছে অন্য যে দেশ! ◈ ইরানকে সহযোগিতা করলে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের! ◈ ঈদুল আজহায় বাংলাদেশকে মোদির শুভেচ্ছা: তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত ◈ মাঝনদীতে ভয়াবহ ঝড়ে ৫০০ যাত্রী, তীরে উঠেই দিলেন সিজদা

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২২, ০৪:১৮ সকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২২, ০৪:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবং ‘নক্ষত্রের রাত’

শর্বাণী দত্ত

শর্বাণী দত্ত: ‘নক্ষত্রের রাত-নাটকে মনীষার বাবা যে রাতে মারা গেলো, তার বোধহয় এক কি দু’দিন পর দুপুরে হঠাৎ বাড়ির কাজের লোক এসে জানিয়ে দিলো বাড়িতে কোনো বাজার সদাই নেই। মনীষার ফুপু তবু শুকনো গলায় হেসে বললো, বাজারের ব্যবস্থা আমি করছি-তুমি আপাতত আমাদের দুজনের জন্য কড়া করে দু’কাপ চা বানিয়ে আনো তো! কাজের লোক নির্বিকারভাবে উত্তর দিলো, চা পাতাও শ্যাষ। মনীষা তখন অল্প অল্প হাসছে; ফুপু জিজ্ঞাসা করলো, কি আশ্চর্য, হাসছিস কেন? এরপর মনীষা অদ্ভুত সুন্দর একটা কথা বললো।

‘সংসারের দাবি দেখে হাসছি। একটা মানুষ মরে গেলো এখনো গুনে গুনে ৪৮ ঘণ্টা হয়নি, এর মধ্যেও সব কি স্বাভাবিকভাবে চলছে। বাড়ির বাজার দু’দিন অপেক্ষা করছেনা, ক্ষুধাতৃষ্ণা কেউ, কিচ্ছু থেমে থাকছে না! কী অদ্ভুত তাই না এ সংসারের সবকিছু?’

‘নক্ষত্রের রাত’ নাটকে আমার অনেকগুলো প্রিয় সংলাপ আছে। তবু এই সংলাপটা নিয়েই আমি প্রায় ভাবি। ‘সংসারের দাবি’। সত্যিই ভারী অদ্ভুত এই সংসার। সবকিছু সাজাতে, গোছাতে আমরা নিরন্তর ছুটে চলি, কতো তাগিদ, কতো তাড়া! এই সংসারের প্রতিটা কোণায় তো তবে আমাদের ছাপ থেকে যাওয়ার কথাÑ অথচ অথচ আমরা চলে গেলে সংসারের কিছু থেমে থাকে না। বলতে গেলে একটা দিনের জন্যও না। সংসার তার সমস্ত দাবি নিয়ে নির্লজ্জ্বের মতো তাড়া দিতে থাকে। এতো ঠুনকো তবু এতো বন্ধন, যে এড়ানো যায় না। ভালো না বেসে থাকা যায়না, দায়িত্ব পালন না করে স্বস্তি আসে না... সংসার আসলেই বড় খারাপ জায়গা। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়