শিরোনাম
◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায় ◈ দুবাইয়ের পর্যটন শিল্পে বড় ধাক্কা, বন্ধ হচ্ছে বিশ্বখ্যাত বিলাসবহুল হোটেল ◈ জ্বালানি সংকটে বিদ্যুৎ খাতে চাপ, বাড়ছে লোডশেডিংয়ের আশঙ্কা

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৪, ০১:৩৩ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আগে বাসে কতকিছু থাকতো, এবার কেমন ফাঁকা ফাঁকা’

২০২২ সালে শিরোপা জিতে দেশে ফেরার পর ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে ফিরেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। এবার টানা দ্বিতীয়বারের মতো সাফ জয়ের পর বাংলাদেশ নারী ফুটবল দলকে আবারও ছাদখোলা বাসে সংবর্ধনা দিতে যাচ্ছে বাফুফের সদ্য নির্বাচিত কমিটি। এ জন্য বিআরটিসির একটি বাসও প্রস্তুত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরছে বাংলাদেশ সাফজয়ী নারী ফুটবল দল। এবার ও গতবারের দুটি বাসের ছবি দিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

পোস্টে আসিফ লেখেন, ‘আগে বাসে কতকিছু থাকতো, এবার কেমন ফাঁকা ফাঁকা।’ পোস্টের শেষে অ্যাডমিন লেখাটি উল্লেখ করা হয়েছে।

এর আগে গতবার মেয়েদের যে ছাদখোলা বাসে সম্মাননা দেওয়া হয় সেখানে দেখা যায়, জয়ী খেলোয়াড়দের মাথার ওপরে বল নিয়ে দাঁড়িয়ে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সাবেক প্রধানমন্ত্রীর ছবিকেই বড় করে দেখানো হয়েছিল।

তবে এবারের ছবিটিতে শুধু সাফজয়ী ফুটবলারদের ছবি রাখা হয়েছে। সেইসঙ্গে দেখা যায়, বাফুফের লোগো।

নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন সাবিনা খাতুনরা। বাংলাদেশের জয়ের পথে গোল দুইটি করেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়