শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার ◈ গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার ◈ প্রধানমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও প্রটোকল অফিসার নিয়োগ ◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা

প্রকাশিত : ২৬ মে, ২০২৪, ০১:২৭ রাত
আপডেট : ২৬ মে, ২০২৪, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারও মক্কা এখন বারিধারার মার্কিন দূতাবাস! 

ফজলুল বারী

ফজলুল বারী: বাংলাদেশের মুক্তিযুদ্ধবিরোধী দেশ আমেরিকার ভিসা নিষেধাজ্ঞার থাবা স্বাধীন বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হওয়ায় যারা খুশি হয়েছেন তাদের বড় একটা খুশির খবর দিই। গাজায় গণহত্যার দায়ে ইসরাইলি প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির চিন্তা করাকেও ধৃষ্টতাপূর্ণ হিসাবে দেখছে আমেরিকা। কারণ কান টানলে মাথা আসার মতো। এরপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে। 

অতএব এখন আন্তর্জাতিক আদালতের এই বিচারকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেবার জন্য দেশটি কংগ্রেসের সাহায্য চেয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাস এবার জিম্মির ঘটনা ঘটিয়ে কতনা উপকার করেছে। এমন কতো মুখোশ খুলে দিচ্ছে প্রতিদিন। তাই আমেরিকার বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া নজিরবিহীন ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়েছে বিশ্বে। আর ছাত্র আন্দোলনের জন্য বিখ্যাত বাংলাদেশের চেহারা ভিন্ন। কারও চর্বি বেড়েছে। কারও মক্কা এখন বারিধারার মার্কিন দূতাবাস। লেখক: অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়