শিরোনাম
◈ পুলিশের গাড়িতে আগুন দেওয়ার দায় স্বীকার, ফেসবুক পোস্টের সূত্র ধরে আটক ◈ টানবাজারে ৮১.৬ টন কেমিক্যালের সন্ধান, বন্ড সুবিধার ৪৫ টন কেমিক্যাল উধাও ◈ ১৪ বছর পর অ্যানফিল্ডে আর্সেনালের জয় ◈ উচ্চশিক্ষায় সাড়ে আট লাখ আসন ফাঁকা থাকার শঙ্কা, সংকটে পড়বে বেসরকারি বিশ্ববিদ্যালয় ◈ রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ইসরা‌য়েল ও আ‌মে‌রিকার মোকা‌বিলায় ইরান নতুন টা‌র্গেট প্রস্তুত কর‌ছে, এবারের জবাব হবে আরও কঠোর ◈ বিপিএল বন্ধের প্রভাব পড়েছে ক্রিকেটারদের পারফরম্যান্সে: লুৎফর রহমান বাদল ◈ গাজীপুরে শ্রমিক অসন্তোষ অব্যাহত, মহাসড়কে বিক্ষোভ; ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ আজও উত্তপ্ত মিরপুর, পুলিশ-শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৪, ০৬:৫৬ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২৪, ০৬:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০০০ বছরের পুরোনো সুমেরীয় সভ্যতার অনন্য শিল্পকর্ম ‘রাজা সেনাকেরিবের প্রিজম’

ঋষণা রূপকথা : অ্যাসেরিয়ান রাজা সেনাকেরিবের প্রিজমটি টেলর প্রিজম নামেও পরিচিত। প্রাচীন অ্যাসিরিয়ান এ শিল্পকর্মটি রাজা সেনাকেরিবের রাজত্বের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক সাক্ষ্য প্রদান করে। তিনি ৭০৫-৬৮১ খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন শহর নিনেভ শাসন করেছিলেন। ব্যাবিলনের বিরুদ্ধে সামরিক অভিযান ও নিনেভ নগরের পরিধি বাড়ানোর জন্য তিনি সুপরিচিত। ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক রবার্ট টেলরের নামানুসারে প্রিজমটির নামকরণ করার কারণ তিনি ১৮৩০ সালে এটি উদ্ধার করে পরে ব্রিটিশ মিউজিয়ামে হস্তান্তর করেন যা এখনও ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত। 
এর আরেকটি সংস্করণ রয়েছে ওরিয়েন্টাল ইনস্টিটিউটে। ১৯১৯ সালে ওরিয়েন্টাল ইনস্টিটিউটের জেমস হেনরি ব্রেস্টেড বাগদাদের এন্টিক ডিলারের কাছ থেকে এটি কিনেছিলেন। জেরুজালেম প্রিজম নামে আরেকটি সেনাকেরিবের প্রিজম ইসরায়েল মিউজিয়ামে রয়েছে। প্রিজমটি বেকড মাটি দিয়ে তৈরি, এর উচ্চতা প্রায় ৩৮ সেমি (১৫ ইঞ্চি)। এটি প্রাচীন মেসোপটেমিয়ার কিউনিফর্ম লিপিতে আচ্ছাদিত। লেখাটি সম্রাট সেনাকেরিবের সামরিক অভিযান এবং বিজয়কে আলোকপাত করে লেখা, বিশেষ করে তার জুডাহ রাজ্যে আক্রমণ এবং ৭০১খ্রিস্টপূর্বাব্দে জেরুজালেম অবরোধ। 
টেলর প্রিজমের বর্ণনা অনুযায়ী, অ্যাসিরিয়ানরা ৪৬টি প্রাচীর ঘেরা শহর এবং অসংখ্য ছোট বসতি জয় করেছিল, ফলে ২০০১৫০ জন লোক নির্বাসিত হয়েছিল এবং বিজিত অঞ্চলটি ফিলিস্তিনের তিন রাজার মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল। ১৪.৪.২৪

 
  • সর্বশেষ