শিরোনাম
◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৪, ০৬:৫৪ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২৪, ০৬:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই হাজার বছর পুরনো টেরাকোটা সৈন্য!

সংগৃহীত : ছবিতে যেটি দেখছেন এটি হচ্ছে আবিষ্কৃত হওয়া দুই হাজার বছর পুরনো টেরাকোটা সৈন্য। সময়টা ১৯৭৪ সালের, তীব্র খরায় মরিয়া একদল কৃষক পানির জন্য উত্তর-পশ্চিম চীনের শানসি প্রদেশে একটি জায়গায় একটি কূপ খনন করতে থাকে। খনন করতে গিয়ে মাটির প্রায় এক মিটার নিচে  তারা বেশ কয়েকটি মূর্তি এবং ব্রোঞ্জের তীর ইত্যাদি কয়েকটি প্রত্নবস্তুর আবিষ্কার করে। তৎকালীন সরকার গুরুত্ব সহকারে সেই স্থানটি খনন করে খুজে পায় এক বিশাল প্রাচীন রহস্যময় সৈন্য। এখানে আপনি দেখতে পাবেন যুদ্ধের জন্য প্রস্তুত একদল সৈন্য, সাজোয়া যুদ্ধ যান এবং রথ। এ যেন যুদ্ধের জন্য প্রস্তুত থাকা এক টেরাকোটা আর্মি। 
এই প্রাচীন টেরাকোটা সৈন্য গুলো ছিল চীনের কিন রাজবংশের তৈরি করা। কিন শি হুয়াংদি যিনি ছিলেন এই রাজবংশের সম্রাট, তার সাম্রাজ্যকালে তিনি এগুলো তৈরি করেছিলেন। এই সৈন্য নিয়ে অনেক ধরনের মতবাদ এবং বিশ্বাস প্রচলিত রয়েছে। অনেকের ধারণা কিন রাজার সৈন্যকেই মূর্তিতে পরিণত করা হয়েছিল। আবার প্রত্নতাত্ত্বিকদের দেওয়া তথ্য মতে এই টেরাকোটা আর্মি তৈরি করা হয়েছিল এক ভূত সৈন্য হিসেবে যারা মৃত্যুর পর তাদের রাজাকে রক্ষা করবে। ১৮.৪.২৪। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়