শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার ◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে? ◈ অন্তর্বর্তী অধ্যায়ের অবসান, দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ ◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস?

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৪, ০৩:১২ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২৪, ০৩:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজ্ঞানমনস্ক হতে গিয়ে আমরা যেন নিষ্ঠুর আর ইনসেন্সিবল হয়ে যাচ্ছি 

ডা. গুলজার হোসেন উজ্জল

ডা. গুলজার হোসেন উজ্জল: কুষ্টিয়ার কুমারখালির একদল মুসুল্লি বৃষ্টির জন্য আল্লাহর দরবারে হাত তুলে কান্নাকাটি করছে। দৃশ্যটি দেখে আরেকদল আধুনিক বিজ্ঞানমনস্ক মানুষ ক্রোধ, করুণা ও তাচ্ছিল্য প্রকাশ করছেন। এই তাচ্ছিল্য প্রকাশের বিষয়টা আমার ভালো লাগছে না। মানুষগুলো অসহায়। কোথাও সে চোখের পানিটি ফেলতে চায়। কেউ তো তাকে আশা দেয় না। কোথাও তার চোখের পানির মূল্য আছে এই আশ্বাসটুকুও সে পায় না। মানুষের কাঁদতে পারাটা কখনো কখনো জরুরি। একটাsoulful rendition দরকার। এই অনাবৃষ্টি ও খরার ক্ষতি যদি তার সমাজ ও রাষ্ট্র পুষিয়ে দিতে পারত মানুষগুলো এমন অসহায়ের মতো খোলা মাঠে গিয়ে হয়তো কাঁদতোনা। 

এই অসহায় মানুষগুলোকে নিয়ে ট্রল করা আরেক ধরনের নিষ্ঠুরতা। একটা করুণ সমাজে আমরা বাস করি। যেখানে রাষ্ট্র আমাদের কোনো দায়িত্ব নেয় না। এরকম সমাজে একজন অলৌকিক ঈশ্বর একটা বড় দায়িত্ব পালন করেন বৈকি। এই ঈশ্বর ভদ্রপল্লীর ঈশ্বরের মতো নন। ইউরোপীয় এনলাইটেনমেন্ট দিয়ে এর জাজমেন্ট চলে না। প্লিজ, মানুষকে কাঁদতে দিন। খোলা মাঠে কাঁদুক আর মসজিদ, মন্দিরে কাঁদুক, শান্তিতে কাঁদতে দিন। আজ আপনি যদি কাউকে কাঁদতে দিতে না চান, কাল কেউ আপনাকে আনন্দ করতেও দিবেনা। এবং এটাই হচ্ছে। বিজ্ঞানমনস্ক হতে গিয়ে আমরা যেন নিষ্ঠুর আর ইনসেন্সিবল হয়ে যাচ্ছি। লেখক: চিকিৎসক

 
  • সর্বশেষ
  • জনপ্রিয়