শিরোনাম
◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৪, ০১:০৩ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৪, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ডলার দিয়ে লোক ছাড়িয়ে আনা হয়েছে’ এই বক্তব্যকে প্রতিষ্ঠিত করতে দেওয়া যাবে না!

কবির য়াহমদ 

কবির য়াহমদ: জিম্মিদশায় একমাস থাকার পর বাংলাদেশি ২৩ নাগরিক মুক্তি পেয়েছেন। তাদের মুক্তিতে মুক্তিপণের বিষয়টি আলোচিত হচ্ছে। এই পর্যায়ে মুক্তিপণ পরিশোধের বিষয় নিয়ে আলোচনা না করাই ভালো। যেভাবেই হোক তারা মুক্ত হয়েছেন, এটাই ভালো খবর। ২৩ বাংলাদেশির মুক্তির খবর স্বস্তির হলেও মুক্তিপণের বিষয়টি এবং কীভাবে ডলার দেওয়া হলো জলদস্যুদের এটা যত বেশি আলোচিত হবে, ততবেশি আমরা ছোট হয়ে যাব, ততবেশি মনে পড়বে জলদস্যুদের কাছে আমরা কত অসহায়। 

নিজেদের অসহায়ত্বের কথা প্রকাশ শোভন নয় যেমন, তেমনি নয় নিরাপদ। কারণ ডলার দিয়ে লোক ছাড়িয়ে নেওয়া হয়েছে এই সংবাদ প্রাতিষ্ঠানিক হয়ে পড়লে ভবিষ্যতে জলে-স্থলে-অন্তরীক্ষে বাংলাদেশিদের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়বে। হেলিকপ্টার করে ডলারের বস্তা ছুঁড়ে দেওয়া হয়েছে জলদস্যুদের। এই ইঙ্গিতে যারা সংবাদ তৈরি-প্রচার-পরিবেশন করছেন, তাদের থামা উচিত। থামতে বলা উচিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, প্রয়োজনে মন্ত্রণালয়কেও। ‘ডলার দিয়ে লোক ছাড়িয়ে আনা হয়েছে’ এই বক্তব্যকে প্রতিষ্ঠিত করতে দেওয়া যাবে না। একদম না। লেখক: সাংবাদিক ও কলামিস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়