শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৪, ০২:১৯ রাত
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৪, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনীতি, ক্ষমতাবানদের ছলচাতুরি হারামিপনা দেখে দেখে ঘেন্না ধরে গেছে 

কবীর সুমন

কবীর সুমন: ভারতের ইসলামবিদ্বেষী, বাংলাবিদ্বেষী ও ইতিহাসবিদ্বেষীরা সারাক্ষণ চেষ্টা করে চলেছে আমাদের ইতিহাসের বিকৃতি ঘটাতে। বাংলাভাষী মানুষ হিসেবে আমি এখন বাংলাদেশের মুখ চেয়ে আছি। অসহায় লাগছে। কারণ আমি গবেষক নই, লেখক নই, প্রকাশকও নই। একাধিক সাম্প্রতিক ঘটনা থেকে বুঝতে পারছি হিন্দিহিন্দুত্ববাদী ফ্যাসিস্টরা আমায় ঘিরতে চেষ্টা করছে। বিজেপি আর এস এস-এর এজেন্ট ‘উপকারী বন্ধু’ সেজে আমার বাড়িতে ঢুকে পড়ছে। 

তেমনি এর আগে দেখেছি বিজেপি আর এস এস টিভি চ্যানেলের রিপোর্টারের অপচেষ্টাকে আমার বিপরীতে প্রধান্য দিতে, এমনকি মমতা ঘনিষ্ঠ এক কবি এবং তার বন্ধু অন্তত একজন পরিচালক এবং এবিপি পত্রিকা গ্রুপের এক সম্পাদক কোমর বেঁধে নেমে পড়েছিলেন। এই সম্পাদকের রাজ্য শাসকগোষ্ঠীর সঙ্গেও দহরম মহরম। সামনে পেলে দেখে নিতাম কার কোথায় কতোটা চর্বি। রাজনীতি, ক্ষমতাবানদের ছলচাতুরি হারামিপনা দেখে দেখে ঘেন্না ধরে গেছে। লেখক: সংগীতশিল্পী ও গীতিকবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়