শিরোনাম
◈ নকল ধরাকে কেন্দ্র করে তেজগাঁও কলেজে শিক্ষককে হামলা, থানায় মামলা ◈ চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থা ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ◈ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ জি‌তে ১৩১ কোটি রুপি বোনাস পেলো ভারতীয় দল

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৪, ০৭:৪৭ বিকাল
আপডেট : ০৩ মার্চ, ২০২৪, ০৭:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২ বছরে প্রাথমিকে ২ লাখ ৩৮ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

মনিরুল ইসলাম: [২] জাতীয় সংসদে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী জাতীয় সংসদে জানিয়েছেন,গত ১২ বছরে প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ ৩৮ হাজার ৫৭৯ জন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ দেওয়া হয়েছে। 

[৩] রোববার  জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এম আবদুল লতিফের লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

[৪] তিনি বলেন, গত একযুগে প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রধান শিক্ষক ৫ হাজার ২০৫ জন এবং সহকারী শিক্ষক ২ লাখ ৩৩ হাজার ৩৭৪ জনসহ মোট ২ লাখ ৩৮ হাজার ৫৭৯ জন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ দেওয়া হয়েছে। এই সময়ে বেসরকারি ও রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ১ লাখ ৪ হাজার ৮৭৫ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি সরকারিকরণ করা হয়েছে।

[৫] নোয়াখালী-৩ আসনের  সংসদ সদস্য  মো. মামুনুর রশীদ কিরনের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ২০১৩ সালে প্রধানমন্ত্রী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ ঘোষণার পর আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রেজিস্ট্রেশন দেওয়া হয়নি। বর্তমানে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন নীতিমালা-২০২৩ প্রণয়ন করা হয়েছে। নীতিমালার আলোকে সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহকে নিবন্ধনের আওতায় আনার কার্যক্রম চলমান। তবে গত ১৪ বছরে নোয়াখালী জেলার ৩১ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়েছে। সম্পাদনা: সমর চক্রবর্তী

এমআই/এসসি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়