শিরোনাম
◈ দেশের বাজারে আজ মঙ্গলবার (২৪ মার্চ) স্বর্ণের ভরি দাম নিয়ে যা জানাগেল ◈ স‌ন্দেহ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে, কী বলছে সরকার? ◈ জিম্বাবু‌য়ের মুজরাবানি ও শ্রীলঙ্কার শানাকাকে কঠোর শাস্তি দেবে পা‌কিস্তান বোর্ড ◈ ইরান যুদ্ধের অনিশ্চয়তায় ফের বাড়ছে তেলের দাম ◈ পাকিস্তান সুপার লিগে হঠাৎই বেতন বাড়ানোর দাবি বিদেশি ক্রিকেটারদের ◈ আজ জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ ডিবির অভিযানে ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার ◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও)

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৪, ০২:২৩ দুপুর
আপডেট : ০২ মার্চ, ২০২৪, ০১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেইলি রোডে বহুতল ভবনে আগুনে নিহত ৩৮ জনের মরদেহ হস্তান্তর 

মাসুদ আলম: [২] আগুনে নিহত ৪৬ জনের মধ্যে নিহতদের মধ্যে ৪১ জানের মরদেহ শনাক্ত করা হয়েছে । এদের মধ্যে ৩৮ জনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।  

[৩] বাকিদের  ডিএনএ টেস্টের মাধ্যমে মৃতদে সনাক্ত করা হবে বলে জানানো হয়েছে।

[৪] অন্যদিকে র‌্যাব ডিজি খুরশিদ আলম বলেন, রাজধানীর বেইলি রোডে  ভবনের নিচ তলার একটি দোকান প্রথমে লেগেছিলো। সেখানে অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে তারা প্রাথমিকভাবে আগুনটি নিয়ন্ত্রণ এনেছিল। তবে পরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়ে।  নিচ তলা থেকে আগুন ছড়িয়েছে। অধিকাংশ মানুষ  ধোয়ার কারণে শ্বাসরোধে  মারা গেছে। 

[৫] শুক্রবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের দগ্ধদের দেখতে যাওয়ার পর তিনি এসব কথা বলেন। সম্পাদনা: ইকবাল খান

এসকে/আইকে/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়