শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ◈ ২৫ মার্চ কালরাত: এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ ◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায়

প্রকাশিত : ২৩ জুন, ২০২২, ০৪:৫০ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২২, ০৮:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১১৬ ইসলামি বক্তার বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়নি: দুদক

দুদক

মাসুদ আলম: বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে সচিব মো. মাহবুব হোসেন বলেন,  ১১৬ ধর্মীয় বক্তার আর্থিক লেনদেনের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়নি, ঘাতক দালাল নির্মূল কমিটির দেওয়া দুই হাজার ২১৫ পাতার শ্বেতপত্র পরীক্ষা করতে অভ্যন্তরীণ কমিটি গঠিত হয়েছে।

দুদক সচিব বলেন, শ্বেতপত্রটি পরীক্ষা করে কমিশনের নিকট উপস্থাপন করাই এই কমিটির দায়িত্ব। আলেমগণের আর্থিক লেনদেনের বিষয়টি অনুসন্ধানের কোনো দায়িত্ব কমিটিকে দেয়া হয়নি।

তিনি বলেন, দুদকে পত্রের মাধ্যমে, ১০৬ হটলাইনে কলসহ বিভিন্ন উপায়ে নিয়মিত অভিযোগ করা যায়। অভিযোগ পাওয়ার পর প্রাথমিকভাবে তা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়। অভিযোগ পরীক্ষা করে প্রাথমিকভাবে দুর্নীতির কোনো উপাদান বা তথ্য পাওয়া গেলে এবং তা দুদক আইনের শিডিউলভুক্ত হলেই কেবল তা পরবর্তী সময়ে অনুসন্ধানের অনুমোদনের জন্য কমিশনে উপস্থাপন করা হয়। এটিই দুদকে অভিযোগপ্রাপ্তি ও নিষ্পত্তির স্বাভাবিক প্রক্রিয়া।

দুদক সচিব বলেন, দুদকের গঠিত অভ্যন্তরীণ কমিটি একটি সংক্ষিপ্তসার কমিশনের কাছে উপস্থাপন করবে মাত্র। কমিটিকে কোনো অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়নি বা দুদক থেকে কোনো অনুসন্ধানের সিদ্ধান্ত হয়নি। ধর্মীয় বক্তা বা আলেমদের আর্থিক লেনদেন অনুসন্ধান সংক্রান্ত কোনো কার্যক্রম এ কমিটি শুরু করবে না। 

এ ধরনের কোনো দায়িত্ব কমিটিকে দেওয়া হয়নি। কমিটি কেবল শ্বেতপত্রটি পরীক্ষা করে তাদের পর্যবেক্ষণ কমিশনের কাছে উপস্থাপন করবে। পরে কমিশন বিষয়বস্তু বিশদ পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আশা করি এবিষয়ে আর কোনো বিভ্রান্তি সৃষ্টি হওয়ার অবকাশ থাকবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়