শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৪২ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে যথেষ্ট সতর্ক: ওবায়দুল কাদের 

মাসুদ আলম: [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি গুম ও খুন নিয়ে তথ্য উপাত্ত ছাড়া মিথ্যাচার করছে। দেশ বাঁচাও আন্দোলনের নামে তারা দেশটাকে ধ্বংস করতে, মানুষকে মেরে ফেলতে চায়। সব হিসাব দিতে হবে। বিএনপির আমলে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজনৈতিক প্রতিপক্ষের দ্বারা গুম খুন হয়েছেন।

[৩] মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।  

[৪] তিনি আরও বলেন, বিএনপির নেতৃত্বে বিরোধী দল ক্রমাগত মিথ্যাচার এবং গুজবের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপকৌশল চালিয়ে যাচ্ছে। বিএনপি বলে, ১৩ জনকে জেলখানায় মেরে ফেলা হয়েছে। জেলখানায় যারা আছেন তারাও মানুষ। তাদেরও মৃত্যু হতে পারে। বিএনপির তালিকা দেয়া উচিত কে কে মারা গেছে। জেলে যারা মারা গেছে তাদের নিজেদের নেতাকর্মী দাবি করে বিএনপি। 

[৫] ওবায়দুল কাদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে স্বতন্ত্রসহ ৪৮ জনকে মনোনয়ন দেবে আওয়ামী লীগ। এদের মধ্যে আমাদের শরিক দলগুলোও আসন পাবে। আর জাতীয় পার্টি দুটি আসন পাবে। বুধবার আওয়ামী লীগের বোর্ড মিটিং হবে। এতে সভাপতিত্ব করবেন শেখ হাসিনা। তিনি প্রার্থীর তালিকা চূড়ান্ত করবেন। 

[৬] মিয়ানমার ইস্যুতে তিনি আরও বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে যথেষ্ট সতর্ক। অস্ত্র নিয়ে প্রবেশের কোনো ঘটনা থাকলে খতিয়ে দেখা হবে।

[৭] ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। এ বিষয়ে জানতে চাইলে কাদের বলেন, মঈন খান পিটার হাসের সঙ্গে দেখা করেছে, তাতে আমাদের কী? দেখা করতেই পারেন।

[৮] তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা মরে ভূত হয়ে গেছে। পুরানো সেই সুরে, কে যেন আবার ডাকে। কিন্তু এত চক্রান্তের মধ্যেও এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ