শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৭:০৮ বিকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৭:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হারানো মোবাইল উদ্ধারে তৎপরতা বাড়াতে পুলিশ কর্মকর্তাদের প্রতি নির্দেশ 

মাসুদ আলম: [২] হারানো মোবাইল ফোন উদ্ধারে তৎপরতা বাড়ানোর জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি চোরাই মোবাইল ফোন বিক্রির স্থানে অভিযান পরিচালনার নির্দেশ দেন। তিনি মোবাইল সেট ছিনতাই-চুরি প্রতিরোধে টহল জোরদার করার নির্দেশনা দেন।

[৩] মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সংক্রান্ত এক ভার্চুয়াল সভায় এসব নির্দেশনা দেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম।

[৪] তিনি সড়ক দুর্ঘটনা ও সড়ক দুর্ঘটনায় মৃত্যু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি কিশোর অপরাধ দমনের ওপরও গুরুত্বারোপ করেন।

[৫] সভায় অক্টোবর মাসে দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন- ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার ইত্যাদি মামলা সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়।

[৬] সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা অংশগ্রহণ করেন। সভায় পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ডিআইজি (অপারেশনস) মো. আনোয়ার হোসেন, ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব কুমার ভদ্র এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়