শিরোনাম
◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো

প্রকাশিত : ১০ জুন, ২০২৩, ০৯:০৭ রাত
আপডেট : ১০ জুন, ২০২৩, ০৯:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদ্যুতের চলমান সংকট সাময়িক: প্রতিমন্ত্রী

মনজুর এ আজিজ: বিদ্যুতের চলমান সংকট খুব সাময়িক জানিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানি নিয়ে যখন কথা বলি, এই বিশ্ব পরিস্থিতিও আসে। কী করতে পারিনি, কী করা উচিত ছিল, অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয়নি। এইটা স্বাভাবিক ব্যাপার। সবকিছু এককভাবে সম্ভব না। আমাদের সামর্থ্য যতটুকু ছিল, আমরা করার চেষ্টা করেছি। 

শনিবার (১০ জুন) রাজধানীর বনানীর ঢাকা গ্যালারিতে ‘শতভাগ বিদ্যুতায়ন এবং অতঃপর?’ শীর্ষক গোলটেবিল বৈঠক এসব কথা বলেন তিনি। এডিটরস গিল্ডের সভাপতি মোজ্জামেল বাবুর সঞ্চালনায় বৈঠকৈ আরও উপস্থিত ছিলেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. ইজাজ হোসেন, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ, পাওয়ার অ্যান্ড এনার্জির সম্পাদক মোল্লা এম আমজাদ হোসেন।

নসরুল হামিদ বলেন, শতভাগ বিদ্যুৎ করলাম একেবারে কোভিডের সময়। সব আমদানি বন্ধ ছিল, সব কাজ বন্ধ ছিল। আমাদের পাইপলাইনগুলো আসেনি, ট্রান্সমিটারগুলো আসেনি। নিউক্লিয়ার পাওয়ার পিছিয়ে গেছে, সে কারণে আমাদের গ্যাসভিত্তিক পাওয়ার প্ল্যান্ট, কয়লাভিত্তিক পাওয়ার প্ল্যান্ট সবকিছু পিছিয়ে গেছে। কোভিডের পর এলো ইউক্রেন যুদ্ধ। গ্যাসের দাম ৭০ ডলার হয়েছিল। বাধ্য হয়ে লোডশেডিং করতে হয়েছে। এমন অনেক কিছু ফেস করতে হয়েছে; যেমন এখন ফেস করছি। এ রকম যুদ্ধের মতো আমার ওপর দিয়েও যুদ্ধ গেছে।

সেন্টার ফর এনার্জি রিসার্চের পরিচালক মো. শাহারিয়ার আহমেদ চৌধুরী বলেন, বিদ্যুৎ মন্ত্রণালয়ের টার্গেট দেশের জনগণকে রিলাইভেল এবং এফেটেভল এনার্জি সরবাহ করা। এটার জন্য আমাদের শুধু ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করলেই হবে না, এনার্জি সিকিউরিটির কথা চিন্তা করতে হবে। যেটা না থাকায় আজ এই সংকট। পাশাপাশি আমাদের পরিবেশটার দিকেও দেখতে হবে। 

পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর বলেন, বর্তমানে যেই বিদ্যুৎ সমস্যা সৃষ্টি হয়েছে, তা পুরো অর্থনীতি ম্যানেজমেন্টে সমস্যার কারণে। একটা সরকারের আয় রাজস্ব, অথচ সেই রাজস্বই বাড়াতে পারিনি গত ১০ থেকে ১৫ বছরে। 

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ বলেন, সরকার যদি সবার থেকে সঠিক ইনকাম ট্যাক্স পেতো, তাহলে সরকারকে ভর্তুকি দিতে হতো না, এই ক্রাইসিসে পড়তে হতো না। এই জায়গাগুলোতে যদি হাত না দেওয়া হয়, শুধু জ্বালানি মন্ত্রণালয়কে দোষারোপ করে লাভ নেই।  সম্পাদনা: তারিক আল বান্না

এমএ/টিএবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়