শিরোনাম
◈ যুদ্ধ উত্তেজনার মাঝেই কাতারের এলএনজি ট্যাংকার বাংলাদেশের পথে: ব্লুমবার্গ ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দুবাই থেকে এমিরেটসের সব ফ্লাইট স্থগিত ◈ “বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব”: মমতা ◈ আসিফ নজরুলের দুর্নীতি? ◈ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ যাকাত ব্যবস্থাপনায় ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: তারেক রহমান ◈ ‘ভালো লাগা’ থেকে যুদ্ধ? ট্রাম্পের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রেই তীব্র প্রশ্ন ◈ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার ◈ নারীর অধিকার ও সমতা নিশ্চিতেই উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য: তারেক রহমান ◈ তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আরও ২ ভ্যাসেল আসছে: জ্বালানি মন্ত্রী

প্রকাশিত : ০৪ জুন, ২০২৩, ১১:১০ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৩, ১১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেনাবাহিনী মানবাধিকার লঙ্ঘন করেনি: সেনাপ্রধান

বাবুল খাঁন: সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী খুবই মানবিক। এ কারণে শান্তিরক্ষা মিশনে এক নম্বর অবস্থানে রয়েছে। কোনভাবে সেনাবাহিনী কোন জায়গায় মানবাধিকার লঙ্ঘন করেনি। 

রোববার বান্দরবান সেনানিবাসে  সৈনিক ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে  সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেনাপ্রধান এ কথা বলেন।

তিনি বলেন, পাহাড়ে সন্ত্রাসী তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত সেনা অভিযান অব্যাহত থাকবে। ইতিমধ্যে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের মূল ঘাঁটিসহ অধিকাংশ আস্তানা সেনাবাহিনী দখলে নিয়েছে। শিগগিরই চূড়ান্ত সফলতা অর্জন করা যাবে। কোন সন্ত্রাসী যদি স্বাভাবিক জীবনে ফিরতে চায় তবে তাদের স্বাগত জানানো হবে। শান্তিতে যে সমস্যার সমাধান সম্ভব, তার জন্য আমরা সংঘাতে কেন যাব?

তিনি বলেন, পাহাড়ে সেনাবাহিনীর পাশাপাশি প্রশাসন বিজিবি পুলিশসহ অন্যান্য বাহিনী রয়েছে। সবাই যার-যার অবস্থানে থেকে সন্ত্রাসী তৎপরতা দমনে ভূমিকা রাখছে। পাহাড়ে পর্যটন শিল্পের উন্নয়নে সীমান্ত সড়ক ভালো ভূমিকা রাখবে। অর্থনৈতিক ক্ষেত্রে পার্বত্যঅঞ্চলও বড় ধরনের ভূমিকা রাখবে। এ লক্ষ্যে সেনাবাহিনী সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে।

এ সময় সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, জেনারেল অফিসার কমান্ডিং ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, রামু সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মাসুদুর রহমান, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান, বান্দরবানের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দীন আহমেদসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

প্রতিনিধি/এসবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়