শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ০৯:০৯ রাত
আপডেট : ২৫ মে, ২০২৩, ০৯:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র ঘোষিত নয়া ভিসানীতিকে বাংলাদেশ ইতিবাচক হিসেবে দেখছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মাজহারুল মিচেল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে যুক্তরাষ্ট্র ঘোষিত নতুন ভিসানীতির পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের লিখিত বক্তব্য উপস্থাপনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিচতলায় পৃথক এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু রাষ্ট্র। তারা আমাদের ভালোর জন্যই হয়ত এ নীতি ঘোষণা করেছে।

এ ঘোষণার ফলে আমাদের দুদেশের সম্পর্ক আরও ভালো হবে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, এই সরকারের আমলে যুক্তরাষ্ট্রের সাথে বহু বৈঠক হয়েছে। বিশেষকরে বাণিজ্য সংক্রান্ত দুটি বড় বৈঠক হয়েছে। বাণিজ্যের সুযোগ বেড়েছে। ওই দুটি বৈঠকের ফলে বাংলাদেশের পোষাক শিল্পে আরও সম্ভাবনা বেড়েছে। এ শিল্পের রপ্তানি বাড়ানোর লক্ষ্যে দুদেশ থেকেই নানা নীতি শিথিল করা হয়েছে। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এমএম/এসএইচবি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়