শিরোনাম
◈ আমাদের লক্ষ্য মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে অর্থনীতিকে মুক্ত করা: সংসদে প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশিদের জন্য মার্কিন ভিসা প্রক্রিয়ায় নতুন শর্ত ও কঠোরতা ◈ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? ◈ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ, কারাগার থেকে আনা হলো ঢামেকে ◈ তিস্তা ব্যারেজ, কৃষি থেকে ক্রিয়েটিভ ইকোনমি, কৃষক ও প্রবাসীদের জন্য নতুন সুবিধা: বাজেট আলোচনায় প্রধানমন্ত্রীর একগুচ্ছ মেগা পরিকল্পনা ◈ আদ-দ্বীন হাসপাতাল বন্ধে শিক্ষার্থীদের ক্যারিয়ার অন্ধকারের মুখে, দ্রুত চালুর দাবি জামায়াতের ◈ ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি রোগী মেঝেতে শুয়ে থাকার দৃশ্যকে অত্যন্ত লজ্জাজনক: বিরোধীদলীয় নেতা ◈ অবৈধ অফশোর অনলাইন ক্যাসিনোর প্রচারণা, হংকংয়ে গ্রেপ্তার পর্ন তারকা এরেনা সো ◈ দীর্ঘ দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু প্রথম দিনেই দীর্ঘ লাইন, কলকাতার নিউমার্কেটে ব্যবসায়ীদের উচ্ছ্বাস ◈ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেওয়ার সময় নির্ধারণে নজিরবিহীন বৈষম্য: অভিযোগ জামায়াতের

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ১২:০১ রাত
আপডেট : ২৫ মে, ২০২৩, ০১:৩৪ দুপুর

প্রতিবেদক : আরমান হোসেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে যুক্তরাষ্ট্রের ভিসা মিলবে না

অ্যান্থনি ব্লিংকেন

সালেহ্ বিপ্লব: সালেহ্ বিপ্লব: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বুধবার রাতে এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে উৎসাহিত করার লক্ষ্যে আমরা নতুন ভিসা নীতি ঘোষণা করছি। দেশটিতে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে অবমূল্যায়নকারী ব্যক্তি এবং তার পরিবারের সদস্যদের ভিসা প্রদানের ওপর আমরা কড়াকড়ি আরোপ করতে পারবো। 

ইউএস স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে ব্লিংকেন বলেন, এই তালিকায় থাকবেন সাবেক ও বর্তমান কর্মকর্তা, সরকার ও বিরোধী দলের সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ এবং নিরাপত্তা বাহিনীর সদস্য। 

নতুন এ ভিসা নীতির ব্যাপারে গত ৩ মে বাংলাদেশ সরকারকে অবহিত করা হয়েছে বলে ব্লিংকেন জানিয়েছেন। 

সুষ্ঠু নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টির ব্যাখ্যা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ভোট কারচুপি, ভোটারদের ভীতি প্রদর্শন, শান্তিপূর্ণ সমাবেশে বাধা দিতে সন্ত্রাসী কার্যকলাপ এবং ব্যক্তি, দল কিংবা গণমাধ্যমকে তাদের বক্তব্য প্রচারে বাধাদান। এই কাজগুলোকে অবাধ নির্বাচনের পথে বাধা সৃষ্টিকারী হিসেবে দেখা হবে। 

ব্লিংকেন বলেন, ভোটার, রাজনৈতিক দল, সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সুশীল সমাজ এবং গণমাধ্যম- সবার দায়িত্ব সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। বাংলাদেশে গণতন্ত্রকে এগিয়ে নিতে আমরা নতুন ভিসা নীতি ঘোষণা করলাম। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়