শিরোনাম
◈ মধ্যরাতে লাইভে এসে দেবীদ্বারবাসীর কাছে বিচার দিলেন হাসনাত ◈ ভোটের অপেক্ষায় বাংলাদেশ, পাল্টাপাল্টি অভিযোগে সরগরম বিএনপি-জামায়াত ◈ ভারতীয় তুলা থেকে সরে যুক্তরাষ্ট্রের তুলার দিকে ঝুঁকছে বাংলাদেশ ◈ নির্বাচন নিয়ে ভোটারের ১৩ প্রশ্ন ও উত্তর ◈ রাজশাহীতে কৃষকদল নেতার রগ কেটে পালাল দুর্বৃত্ত ◈ লাইলাতুল গুজব চলছে: জামায়াত আমির ◈ ভোট কেনাবেচার প্রমাণ পেলে 'কঠোর ব্যবস্থা': ইসি ◈ গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ (ভিডিও) ◈ ঝিনাইদহ-৪ আসনে দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতিকের এজেন্টদের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট জব্দ (ভিডিও) ◈ ভোট দিতে হ‌বে, কে‌ন্দ্রে না গেলে আক্রান্ত হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে

প্রকাশিত : ২৬ মে, ২০২২, ০৫:০৬ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২২, ০৫:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিইউপির শিক্ষার্থীদের আইএসপিআর পরিদর্শন

মাসুদ আলম: [২] বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ফ্যাকাল্টি অব সিকিউরিটি এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এর অধীনে বিএসএস (অর্নাস) ইন মাস কমিউনিকেশনস অ্যান্ড জার্নালিজম প্রোগ্রমের অধীনে ডিফেন্স জার্নালিজম নামে একটি নতুন কোর্স ২০১৯ সালে চালু হয়েছে। Defence Journalism কোর্সটি সর্ম্পকে বাস্তবিক জ্ঞান অর্জনের জন্য মাঠ পর্যায়ে পর্যবেক্ষণের জন্য অত্র বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শিক্ষার্থীর একটি দল বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পরিদর্শন করেন।

[৩] পেশাগত দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত এ সভায় আইএসপিআর পরিচালক উপস্থিত সকলের উদ্দেশ্যে আইএসপিআরের কার্যক্রম, সশস্ত্র বাহিনীর সাথে মিডিয়ার সমন্বয় তথা সার্বিক বিষয়ে বাস্তবতার নিরিখে তার বক্তব্য তুলে ধরেন। এসময় বিভিন্ন টেলিভিশন হতে আমন্ত্রিত সাংবাদিকগণ তাদের কাজের অভিজ্ঞতা তুলে ধরেন।

[৪] সকলের বক্তব্য শেষে এক প্রশ্নোত্তর পর্ব সম্পন্ন হয়। সভায় শিক্ষার্থীরা আইএসপিআর অফিসে ইন্টার্নশিপ ও ভবিষ্যত কর্মজীবন শুরুর প্রত্যাশা জ্ঞাপন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়