শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২৫ মে, ২০২২, ০৯:০৪ রাত
আপডেট : ২৫ মে, ২০২২, ০৯:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্যাস-বিদ্যুতের দাম বাড়লে শিল্পে বিরূপ প্রভাব পড়বে

মনজুর এ আজিজ: [২] গ্যাস-বিদ্যুতের দাম না বাড়াতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। পোশাকখাত সংশ্লিষ্ট এ সংগঠনটির মতে, গ্যাস ও বিদ্যুতের মূল্য বাড়ানো হলে শিল্প, অর্থনীতি এবং সমগ্র জনগণের ওপর বিরূপ প্রভাব ফেলবে। বুধবার বিজিএমইএ সভাপতি ফারুক হাসান স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে সরকারের প্রতি এ আহ্বান জানান ব্যবসায়ী নেতারা।

[৩] বিজিএমইএর পাঠানো চিঠিতে বলা হয়েছে, করোনা মহামারির সৃষ্ট প্রতিকূলতা মোকাবিলা করে পোশাকশিল্প পুনরুদ্ধারের পথে ফিরে এসেছে। এরপরও শিল্পটি বর্তমানে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। পোশাকশিল্প ইতোমধ্যে কাঁচামাল সংকট, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, কনটেইনার ও জাহাজ ভাড়া অস্বাভাবিক বৃদ্ধিতে চাপের মধ্যে রয়েছে। এই মুহূর্তে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হলে তা পোশাকশিল্পের দুর্ভোগ বাড়িয়ে তুলবে। এতে একদিকে শিল্পে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে ও অন্যদিকে শিল্পের প্রতিযোগী সক্ষমতা হ্রাস পাবে।

[৪] চিঠিতে বিজিএমইএ সভাপতি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ ধরনের সিদ্ধান্ত পোশাকশিল্পের পুনরুদ্ধারকে বাধাগ্রস্ত করবে। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়িয়ে দিয়েছে। আবার বাংলাদেশি পোশাকের প্রধান রপ্তানি বাজার ইউরোপের বেশ কিছু দেশে অর্থনৈতিক মন্দার আশংকাও বাড়ছে। বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বৃদ্ধি এবং ফলশ্রুতিতে প্রকৃত আয় কমে যাওয়া পোশাকের বাজার চাহিদার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

[৫] তিনি বলেন, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি শুধু যে পোশাকশিল্পের ওপরই প্রভাব ফেলবে তা নয়। বরং এটি জনগণের ওপরও মারাত্মক প্রভাব ফেলবে। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ও পরিষেবাগুলোর মূল্য বেড়ে যাবে। এ পরিস্থিতিতে মূল্যস্ফীতির চাপ সামলানো কঠিন হয়ে পড়বে। পরিস্থিতি বিবেচনা করে গ্যাস-বিদ্যুতের দাম না বাড়াতে সরকারকে অনুরোধ জানান বিজিএমইএ সভাপতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়