শিরোনাম
◈ র‍্যাবের ‘আয়নাঘরে’ ৭ ‘ডেথ সেল’, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য ◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬, ০৭:২৭ বিকাল
আপডেট : ৩১ জুলাই, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

মনিরুল ইসলাম : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, বিগত সরকারের সীমাহীন দুর্নীতির কারণে দেশের স্বাস্থ্যখাতে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং অনেক ক্ষেত্রে অবকাঠামো ভেঙে পড়েছে। এর ফলে সামগ্রিকভাবে স্বাস্থ্যখাত স্থবির হয়ে পড়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে ৭১ বিধিতে মনোযোগ আকর্ষণ নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে সংসদ সদস্য মো. কামরুল হাসান নোটিশটি উত্থাপন করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হলো সবার জন্য স্বাস্থ্যনীতির আলোকে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং প্রতিটি নাগরিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করা। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার ইতোমধ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। অবকাঠামোর যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং দুর্নীতির কারণে চিকিৎসাসেবা ব্যাহত হয়েছে। উদাহরণ হিসেবে তিনি ফুলবাড়িয়া স্বাস্থ্যকেন্দ্রের কথা উল্লেখ করেন, যা ১৯৬৫ সালে নির্মিত হলেও দীর্ঘদিন কোনো সংস্কার করা হয়নি।

সংসদ সদস্য কামরুল হাসানের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন হাসপাতালে অ্যাম্বুলেন্সের অভাব, চিকিৎসকদের নিরাপত্তা সমস্যা, পর্যাপ্ত বসার জায়গার সংকট এবং শয্যা স্বল্পতার মতো বাস্তব সমস্যা রয়েছে। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে হাসপাতালের পরিসর বাড়ানো হয়নি বলেও তিনি স্বীকার করেন।

তিনি জানান, আগামী বাজেটের পর চিকিৎসা খাতের লজিস্টিক সুবিধা বাড়ানো, চিকিৎসক ও নার্সের সংখ্যা বৃদ্ধি এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়