শিরোনাম
◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ ◈ রুপির পতন ঠেকাতে যেভাবে নানা পদক্ষেপ নিয়েছে ভারত! ◈ কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ◈ চুয়েটে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য ◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন

প্রকাশিত : ১২ জুন, ২০২৬, ০৭:২৩ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা

নিজস্ব প্রতি‌বেদক : অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অজিদের বিপক্ষে সিরিজে একাধিক চমক উপহার দিয়েছে নির্বাচকরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন রিপন মন্ডল। সেই সিরিজে ম্যাচও খেলেছিলেন তরুণ এই পেসার। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তাকে স্কোয়াডে রাখেনি নির্বাচকরা। এছাড়াও মোহাম্মদ সাইফউদ্দিনও নেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। চোটের কারণে নেই তানজিম হাসান সাকিব।

নিউজিল্যান্ড সিরিজে বিশ্রামে থাকা মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা ফিরেছেন স্কোয়াডে। দলে জায়গা ধরে রেখেছেন পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন।

টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে। আগামী ১৭, ১৯ ও ২১ জুন হবে ম্যাচ তিনটি।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারী, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও আব্দুল গাফফার সাকলাইন।

  • সর্বশেষ