শিরোনাম
◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৩, ০১:০৮ রাত
আপডেট : ২৪ মার্চ, ২০২৩, ১১:১০ রাত

প্রতিবেদক : আরমান হোসেন

সাশ্রয়ের পদক্ষেপ প্রধানমন্ত্রীর

এবার গণভবনে ইফতার পার্টি হবে না

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

সালেহ্ বিপ্লব: প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার বৃহস্পতিবার গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার তার সরকারি বাসভবন গণভবনে ইফতারের কোনো আনুষ্ঠানিক আয়োজন রাখেননি। 

হাসান জাহিদ তুষার বলেন, বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী পবিত্র মাহে রমজানেও সাশ্রয়ী নীতি অবলম্বন করেছেন। সেটারই অংশ হিসেবে তিনি এবার ইফতার পার্টি করবেন না। তার ব্যক্তিগত ইফতারও হবে সাদামাটা। 

প্রধানমন্ত্রীর পাশাপাশি আওয়ামী লীগও কৃচ্ছসাধনের সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের কোনো ইফতার পার্টির পরিকল্পনা নেই, এমনই জানিয়েছেন দলের উপদফতর সম্পাদক সায়েম খান।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়