শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৭:২২ বিকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২৩, ০৮:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩ বছর পর সচিবালয়ে প্রধানমন্ত্রী 

প্রধানমন্ত্রী 

আনিস তপন: করোনা মহামারী শুরু হওয়ার পর প্রায় তিন বছর পর সচিবালয়ের নিজ দপ্তরে বসলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পদক প্রদান শেষে বেলা সাড়ে ১২টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন শেখ হাসিনা। দুপুর আড়াইটার দিকে সচিবালয় ত্যাগ করেন। 

সংশ্লিষ্টরা জানান, ২০২০ সালের মার্চে করোনাভাইরাস মহামারি শুরুর আগে প্রধানমন্ত্রী সচিবালয়ে এসেছিলেন। সেই হিসেবে তিন বছরেরও বেশি সময় পর সচিবালয়ের অফিসে বসে কাজ করলেন তিনি।

সচিবালয়ের ৬ নম্বর ভবনের (২০ তলা ভবন) ১৩ তলায় তার কার্যালয়ে যান প্রধানমন্ত্রী। এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন তার সঙ্গে দেখা করেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়