শিরোনাম
◈ এবার বিএনপি নেতাকে লাথি দেওয়া এমপির ভিডিও ভাইরাল ◈ ‘ফার্মের মুরগি’ মন্তব্যের প্রতিবাদে সড়কে এইচএসসি পরীক্ষার্থীরা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ◈ দেশের বাজারে আরেক দফা কমল স্বর্ণের দাম ◈ ডি‌সেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার বাস্তবতা কতটা? ◈ বিশ্ববাজারে পিছিয়ে বাংলাদেশ, সুযোগ কাজে লাগাল ভিয়েতনাম-কম্বোডিয়া ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের বহরের গাড়িতে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ ◈ প্রবল এল নিনোর সতর্কবার্তা, বন্যা-খরা ও রোগব্যাধির চরম ঝুঁকিতে বাংলাদেশসহ ৬ দেশ : আল জাজিরার প্রতিবেদন ◈ স্লাভেন বি‌লিচ আবা‌রো ক্রোয়েশিয়ার কোচ হলেন  ◈ আ‌লো‌চিত সেই রেফা‌রি এবার ফ্রান্স-স্পেনের ম্যাচ পরিচালনা কর‌বেন ◈ দল গোছাতে হাইব্রিড-গুপ্তদের বিষয়ে সতর্ক করলেন তারেক রহমান

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৩, ০৬:২৫ বিকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৪:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনলাইন নিউজ পোর্টাল, রেডিও'র ও আইপি টেলিভিশন নিবন্ধনে সচেতন হওয়ার সুপারিশ 

স্থায়ী কমিটির ১২তম বৈঠক

মনিরুল ইসলাম: একাদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠকে এই সুপারিশ করা হয়। বুধবার কমিটির সভাপতি হাসানুল হক ইনু এর সভাপতিত্বে জাতীয় সংসদে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ, বেগম সিমিন হোসেন (রিমি), মুহম্মদ শফিকুর রহমান, মো. মুরাদ হাসান ও মমতা হেনা লাভলী অংশগ্রহণ করেন।

জানা যায়, বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১১তম বৈঠকের কার্যবিবরনী নিশ্চিতকরণ ও গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। 

বৈঠকে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে প্রদর্শিত অডিও ভিডিও প্রতিবেদনটি সংশ্লিষ্ট দপ্তর থেকে সংগ্রহ করে সারাদেশে প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। 

কমিটি অনলাইন নিউজ পোর্টাল, অনলাইন/আইপি টেলিভিশন এবং অনলাইন রেডিও'র নিবন্ধনের ক্ষেত্রে সচেতনভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে।

কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যম পরিচালনাকারী আন্তর্জাতিক কোম্পানিগুলোকে বাংলাদেশে আইনানুগভাবে নিবন্ধনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করার সুপারিশ করে। 

বৈঠকে The Censorship of Films Act, 1963 (Amended 2006) কে যুগোপযোগী করার জন্য 'বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন' দ্রুততম সময়ের মধ্যে প্রণয়নের কার্যক্রম গ্রহণের সুপারিশ করেছে কমিটি। 

বৈঠকে বাংলাদেশ বেতারের অর্গানোগ্রাম (পদ সৃজন) ফাইলটি দ্রুত জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণের সুপারিশ করা হয়।

এমআই/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়