শিরোনাম
◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দু'বার পি‌ছি‌য়ে প‌ড়ে সান্ত্বনার ড্র নি‌য়ে মাঠ ছাড়‌লো ইরান ◈ আ‌র্জেন্টিনা‌কে হতাশায় ফেল‌তে পা‌রে আলজেরিয়ার ৪ তারকা ফুটবলার ◈ আকাশে আগুনের গোলা, উড্ডয়নের পরপরই যুক্তরাষ্ট্রে বি-৫২ বোমারু বিমান যেভাবে বিধ্বস্ত হয়, নিহত ৮ ◈ নিষেধাজ্ঞা উড়িয়ে মদ নিয়ে বিশ্বকাপ স্টেডিয়ামে দর্শক! ‘নিনজা টেকনিকে’ অবাক দুনিয়া ◈ পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কাটার ভিডিও ভাইরাল, সমালোচনার মুখে কাজ বন্ধ ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ক‌্যা‌মেরন গ্রিণ‌কে স‌রি‌য়ে নি‌লো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ইন্টারপোলের রেড নোটিশ থাকা সত্ত্বেও ‘স্বাধীন’ পলাতকরা ◈ উরুগুয়ের সঙ্গে ড্র করে বিশ্বমঞ্চে আবারও চমক সৌদি আরবের ◈ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা, নেতানিয়াহুর জন্য নতুন সংকট ◈ বেনজীরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব, তবে শর্ত আছে: শিশির মনির

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৩, ০৫:৫৯ বিকাল
আপডেট : ২২ মার্চ, ২০২৩, ০৫:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রকল্পের দীর্ঘসূত্রিতা ও ব্যয় কমার বিষয়ে শিল্প মন্ত্রণালয়কে সংসদীয় কমিটির সুপারিশ 

শিল্প মন্ত্রণালয়কে সংসদীয় কমিটির সুপারিশ

মনিরুল ইসলাম: একাদশ জাতীয় সংসদের ‘অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ২১তম ও ২২তম বৈঠকে এই সুপারিশ করা হয়েছে। 

বুধবার কমিটি সভাপতি মো. আব্দুস শহীদ এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।কমিটি সদস্য চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, এ বি তাজুল ইসলাম, বজলুল হক হারুন, আহসান আদেলুর রহমান, খাদিজাতুল আনোয়ার এবং এ, কে, এম রেজাউল করিম তানসেন বৈঠকে অংশগ্রহণ করেন।

জানা যায়, বৈঠকে অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির ১৭তম বৈঠকে গৃহীত সুপারিশের বাস্তবায়ন অগ্রগতি এবং শিল্প মন্ত্রণালয়ের (সকল সংস্থাসহ) এর চলমান প্রকল্পের সম্পর্কে; অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির ১৪তম বৈঠকে গৃহিত সুপারিশের বাস্তবায়ন অগ্রগতি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চলমান প্রকল্পের উপর বিস্তারিত আলোচনা করা হয়।

প্রকল্পের লক্ষ্য অনুযায়ী পদ্ধতি অবলম্বন করা এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রকল্পের দীর্ঘসূত্রিতা ও ব্যয় হ্রাস করার বিষয়ে শিল্প মন্ত্রণালয়কে কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সঠিক সমন্বয় সাধন এবং যে সকল প্রকল্প বিভিন্ন কারণে বন্ধ রয়েছে সেগুলো একেবারেই বন্ধ করে দেয়া ও অগ্রাধিকার প্রকল্পসমূহ আগামী সংসদ নির্বাচনের পূর্বেই শেষ করার জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে কমিটি সুপারিশ করে 

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের সচিব, আইএমইডির সচিব, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বিসিকের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তর সংস্থার প্রধান  মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।        

এমআই/এসএ                                                   

  • সর্বশেষ
  • জনপ্রিয়