শিরোনাম
◈ স্বপ্ন ভেঙে কফিনে ফেরা: একদিনে ৩৪ প্রবাসীর মরদেহ দেশে ◈ দেশে সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার, রোববার থেকেই কার্যকর ◈ স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আদায়ে বিরোধীদলের ভিন্ন কৌশল ◈ আকাশে দেখা মিলেছে জিলকদ মাসের চাঁদ, ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত ◈ এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে, আমি হেসেছি: রুমিন ফারহানা ◈ প্রথম দুই মা‌সে বিএনপি সরকারের অর্জন ও ঘাটতি ◈ সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু, আহত অন্তত ১৩ ◈ টেস্ট ক্রিকে‌টে পা‌কিস্তা‌নের নতুন কোচ, বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো পিসিবি   ◈ মানবিক ভিসা দেওয়ায় ইরানের দুই নারী ফুটবলার অস্ট্রেলিয়া সরকার‌কে ধন্যবাদ জানালেন   ◈ হরমুজ প্রণালী ফের বন্ধের ঘোষণা ইরানের

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩, ০৬:৪২ বিকাল
আপডেট : ২১ মার্চ, ২০২৩, ০৬:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারো হুমকি-ধামকিতে সরকার ভয় পায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

স্বপ্না আক্তার, নীলফামারী: মঙ্গলবার বিকেলে নীলফামারীর পুলিশ সুপার কার্যালয়ে প্রধান গেট সংলগ্নে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন কালে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার যতদিন থাকবে, ততদিন বাংলাদেশ বিশ্বের দরবারে উঁচু হয়ে থাকবে। আমরা রাজনীতি করি পাঁচ বছর পর একটি নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জনগণের রায়ে সরকার আসবে। কোন অবৈধ উপায় বরদাস্ত করা হবে না। 

পরে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে একটি কামিনী গাছ রোপণ করেন এবং ১৫ আগস্টের শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এর পর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জানাতে নীলফামারী পুলিশ লাইনের উদ্দেশ্যে রওয়ানা দেন। অনুষ্ঠানে রংপুর বিভাগীয় পুলিশ কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে আরও ছিলেন, নীলফামারী ২ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর, নীলফামারী ১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, সংরক্ষিত নারী সাংসদ রাবেয়া আলিম, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ,ডিমলা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোকছেদুল মোমিন,জলঢাকা উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, জেলা আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক পৌর সভাপতি মোশফিকুল ইসলাম রিন্টু। 

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়