শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:১৬ বিকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৮:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একদিন বাবা আরেকদিন মায়ের কাছে থাকবে জাপানি মেয়ে লিনা

ছোট মেয়ে লিনা, বাবা

খালিদ আহমেদ: আগামী ১৬ ফেব্রুয়ারি আপিল শুনানি পর্যন্ত জাপানি বংশোদ্ভূত দুই সন্তানের মধ্যে ছোট মেয়ে নাকানো লায়লা লিনা পর্যায়ক্রমে একদিন তার বাবা ও আরেকদিন তার মায়ের হেফাজতে থাকবেন বলে আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম মো. মামুনুর রশিদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে জাপানি দুই সন্তান নাকানো লায়লা লিনা ও নাকানো জেসমিন মালিকা এবং তাদের মা-বাবা আদালতে উপস্থিত হন। তাদের উপস্থিতিতে উভয়পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক দুই সন্তানের সঙ্গে কথা বলেন। এরপর আদালত আপিল শুনানি পর্যন্ত ছোট মেয়ে নাকানো লায়লা লিনা পর্যায়ক্রমে একদিন তার মা নাকানো এরিকোর কাছে এবং অপরদিন প্রকৌশলী ইমরান শরীফের কাছে থাকবেন বলে আদেশ দেন।

২২ জানুয়ারি দুপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর গত ২৯ জানুয়ারি ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান জাপানি বংশোদ্ভূত সেই দুই সন্তান তার মায়ের জিম্মায় থাকবে বলে রায় ঘোষণা করেন। এ রায়ের বিরুদ্ধে প্রকৌশলী ইমরান শরীফ পারিবারিক আদালতে আপিল করেছেন। এ বিষয়ে আগামী ১৬ ফেব্রুয়ারি শুনানি অনুষ্ঠিত হবে।

গত বছর ১৩ ফেব্রুয়ারি দুই মেয়ে কার জিম্মায় থাকবে, তার নিষ্পত্তি হবে পারিবারিক আদালতে হবে এবং তার আগ পর্যন্ত দুই শিশু তাদের মায়ের কাছেই থাকবে বলে সিদ্ধান্ত দেন আপিল বিভাগ। এরপর আপিল বিভাগ থেকে মামলাটি পারিবারিক আদালতে আসে।

জাপানি চিকিৎসক নাকানো এরিকোর সঙ্গে বাংলাদেশি প্রকৌশলী ইমরান শরীফের বিয়ে হয় ২০০৮ সালে। দাম্পত্য কলহের জেরে ২০২০ সালের শুরুতে বিচ্ছেদের আবেদন করেন এরিকো। এরপর ইমরান স্কুলপড়ুয়া বড় দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। ছোট মেয়ে জাপানে এরিকোর সঙ্গে থেকে যান।

কেএ/এএ

  • সর্বশেষ