শিরোনাম
◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী ◈ কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার, দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা ◈ যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশসহ বিশ্বে যেসব প্রভাব পড়তে পারে ◈ দেশের সব ব্যাংকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের জরুরি নির্দেশনা ◈ জ্বালানি সংকটের আতঙ্কে স্টেশনে ভিড়, সরবরাহে শর্ত দিল সরকার ◈ ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা ◈ দলীয় এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান

প্রকাশিত : ১৬ মে, ২০২২, ১০:৫৩ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২২, ০৬:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী ও তার পরিবারের নামে প্রতারণার চেষ্টা করলে জানানোর পরামর্শ

প্রধানমন্ত্রীর কার্যালয়

সালেহ্ বিপ্লব: [২] প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু পরিবারের কোন সদস্যের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা করা হলে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাসস

[৩] প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে তথ্য মন্ত্রণালয়  সোমবার জানায়, ‘সাম্প্রতিককালে লক্ষ্য করা যাচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং তাদের সন্তানদের নাম ব্যবহার করে অবৈধভাবে সরকারি কাজ বা অন্যরূপ সুবিধা পাওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের নাম অবৈধভাবে ব্যবহার করে অনেকে অবৈধ অর্থ লেনদেনের সাথে যুক্ত হচ্ছেন।’ 

[৪] ‘সকলের অবগতির জন্য জানানো হয় যে, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু পরিবারের কোন সদস্য কোন প্রকার ব্যবসা বা অন্যরূপ কোন তদবিরের সাথে সম্পৃক্ত নয়। এ ধরণের কোন অনুরোধ বা তদবির অথবা অবৈধ সুবিধাভোগের প্রচেষ্টা দৃষ্টিগোচর হলে, প্রতারকের সম্পর্কে নিম্নেবর্ণিত কর্মকর্তাদের কাছে তথ্য প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।’

[৫] কর্মকর্তারা হলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন টেলিফোন নম্বর ৫৫০২৯৪৪০ (অফিস), ০১৮৩৩৩৩৩৩৩৭ (মোবাইল), প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মনিরা বেগম, ৫৫০২৯৪১৭ (অফিস), ০১৭১১-৮৮৮১৯০ (মোবাইল), প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ ইসমাত মাহমুদা ৫৫০২৯৪৪২ (অফিস), ০১৭১০ ৮২৫৯৮৩ (মোবাইল)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়