শিরোনাম
◈ আওয়ামী লীগের অফিস খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে: মির্জা ফখরুল ইসলাম (ভিডিও) ◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার ◈ তাজুল ইসলামকে সরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ◈ কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ? যা জানাগেল ◈ ৪৫ হাজার কোটি টাকা বিদ্যুতে  বকেয়া, দেউলিয়া পরিস্থিতি বলছেন নতুন মন্ত্রী ◈ চাঙ্গা হচ্ছে কূটনৈতিক মিশনগুলো

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২২, ০৫:১০ বিকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২২, ০৫:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কূটনৈতিক স্বীকৃতির ৫১তম বার্ষিকী

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর করার আহ্বান ইমক্যাবের 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশকে ভারতের কূটনৈতিক স্বীকৃতির ৫১তম বার্ষিকী আজ। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন। এদিন প্রথম দেশ হিসেবে ভারত আনুষ্ঠানিকভাবে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। 

ভারতের স্বীকৃতির ৫১ তম বার্ষিকীতে বাংলাদেশের কর্মরত ভারতীয় মিডিয়ার সাংবাদিকদের সংগঠন ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইমক্যাব) এর সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, আজ (৬ ডিসেম্বর) মুক্তিযুদ্ধের ইতিহাসে এক স্মরণীয় দিন। একাত্তরের এই দিনে মুক্তিযুদ্ধের চূড়ান্ত ভারত স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। এই স্বীকৃতি মুক্তিযুদ্ধে প্রচন্ড গতি এনে দিয়েছিল, যার পরিণতিতে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশ-ভারত যৌথ কমান্ডের কাছে ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করতে বাধ্য হয়।

দুই সাংবাদিক নেতা এই দিনে দু'দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে বাংলাদেশে কর্মরত ভারতের গণমাধ্যম প্রতিনিধিদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

এমআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়