শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৩:২৭ দুপুর
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২২, ১২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ প্রসঙ্গে 

রাজনৈতিক নয়, আইনের মধ্য দিয়ে কাজ করছে পুলিশ : আইজিপি

আইজিপি

এম এম লিংকন: রাজনৈতিক  ভিত্তিতে নয়, আইনের মধ্য দিয়ে কাজ করছে পুলিশ দাবি করে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুন বলেন, নিয়মের বাইরে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। বিশেষ অভিযানের নামে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে দলটির এমন অভিযোগের প্রসঙ্গে  শনিবার (৩ ডিসেম্বর) রাজারবাগে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

গায়েবি ও মিথ্যা মামলা এবং বিশেষ অভিযানের নামে দলীয় নেতা - কর্মীদের গ্রেপ্তারে বিএনপি প্রতিনিধি দলে অভিযোগের বিষয়ে আইজিপি বলেন, পলাতক জঙ্গিদের ধরতে আভিযানিক কার্যক্রম বাড়ানো হয়েছে আমাদের। আর ওনারা (বিএনপি) যে অভিযোগ দিয়েছেন এগুলো খতিয়ে দেখছি।
দেশজুড়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের অভিযোগের বিষয়ে পুলিশ প্রধান বলেন, আমরা আইনি কাঠামোতে দায়িত্ব পালন করি। এজন্য প্রশিক্ষণ দেওয়া হয়।

নয়াপল্টনে সমাবেশ করার অবস্থানে বিএনপি অনড় থাকলে পুলিশের অবস্থান সম্পর্কে জানতে চাইলে আইজিপি বলেন, আমরা বিশ্বাস করি, বিএনপিকে যেখানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে, সেখানেই তারা কর্মসূচি পালন করবে। এখনো সময় আছে। আমরা অপেক্ষা করবো। বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের সিদ্ধান্ত থেকে সরে আসবে বলে আশা করি।

ছিনতাই হওয়া দুই জঙ্গির এখনো খোঁজ মেলেনি। এমন অবস্থার মধ্যে ঢাকায় বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলের সমাবেশ ঘিরে নাশকতার কোনো  আশঙ্কা রয়েছে কি না এর জবাবে তিনি বলেন, আমাদের তদন্ত চলছে। ১০ ডিসেম্বর সুনির্দিষ্ট কোনো নাশকতার তথ্য নাই। তবে নাশকতার বিষয় বিবেচনায় রেখে পরিকল্পনা করছি।

এমএল/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়