শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ১০:৪৫ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২২, ১০:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সামনে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায়

পুলিশকে সজাগ থাকার আহ্বান ডিএমপি কমিশনারের 

এম এম লিংকন: সামনে আমাদের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে মন্তব্য করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, বিভিন্ন রাজনৈতিক দল এ সময় সভা-সমাবেশ করবে। তাদের নিরাপত্তা, সরকারি ও জনগণের সম্পত্তি হেফাজত করার দায়িত্ব আমাদের। আইনশৃঙ্খলার যাতে অবনতি না ঘটে সে দিকে সবাইকে সজাগ থাকতে হবে।

রোববার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা না চাইতেই পুলিশকে অনেক কিছু দিচ্ছেন স্বরণ করিয়ে পুলিশদের উদ্দ্যেশে তিনি বলেন, প্রতিদান হিসেবে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 
ঢাকা শহরের অপরাধ দমন ও নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করতে হবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, নগরবাসীর আস্থা অর্জনে আরও বেশি সতর্ক থাকতে হবে। পুলিশ সদস্যদের ফিজিক্যাল ফিটনেস ও মাঠ পর্যায়, দুই ক্ষেত্রেই সমান দক্ষতা বাড়াতে হবে।
 
মাস্টার প্যারেডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এ কে এম হাফিজ আক্তারসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

মিমোলি/নাহা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়