শিরোনাম
◈ ইরান ও যুক্তরাষ্ট্রকে সংঘাত থেকে বের হওয়ার পথ বাতলে দিল চীন ◈ সিআইপি হওয়ার নতুন নীতিমালা: যোগ্যতা, সুবিধা ও অযোগ্যতার তালিকা ◈ নামিবিয়ার কাছে পরাস্ত হওয়ার পর জিম্বাবুয়েকে হারিয়ে ঘুরে দাঁড়াল দ‌ক্ষিণ আ‌ফ্রিকা  ◈ সি‌লে‌টের দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা আছে: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ প্রজ্ঞাপনের আগেই জানা গেল সম্ভাব্য পে-স্কেল, কার বেতন কত ◈ জমি, পরকীয়া, মাদক ও ছিনতাই: দুই সপ্তাহে ৯ খুন রংপুরে ◈ হত্যার পর ছাদজুড়ে পানি ঢালল কে? রংপুরের ঘটনায় নতুন মোড় ◈ কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমায়, ডুবছে রাঙামাটির ঝুলন্ত সেতু ◈ ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা ◈ ইরানের হুমকির পর ঘরবন্দি ট্রাম্পপুত্র ব্যারন, কাটছে অন্তর্মুখী জীবন

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২২, ০৭:১০ বিকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২২, ০৭:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুম্বাই হামলার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে: ইসলামিক মুভমেন্ট 

ইসলামিক মুভমেন্ট

নিজস্ব প্রতিবেদক: ১৪ বছর আগে ভারতের মুম্বাইয়ে তাজ হোটেল ও এর আশপাশে জঙ্গি হামলা ছিল পাকিস্তানের রাষ্ট্রীয় মদদপুষ্ট হত্যাকাণ্ড। এ ঘৃণ্য কর্মকাণ্ডের জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া এবং ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ইসলামকি মুভমেন্ট বাংলাদেশ।

শনিবার (২৬ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি(ডিআরইউ) এর সামনে ১৪ বছর আগে মুম্বাইয়ে জঙ্গি হামলায় নিহতদের স্মরণ ও জঙ্গিবাদ নির্মূলের দাবিতে এক মানববন্ধনে এ মন্তব্য করেন ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের নেতারা।

দলটির চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান বলেন, মুম্বাইয়ের তাজ হোটেলে হামলায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইসহ ইসলামি নামধারী জঙ্গি গোষ্ঠী জড়িত ছিল। ইসলাম কখনো অন্যের অধিকার কেড়ে নেয় না এবং কাউকে তা করতে উৎসাহিতও করেনা। তিনি মুম্বাই হামলার সকল ডকুমেন্ট প্রস্তুত করে আন্তর্জাতিক আদালতে পাকিস্তানের বিরুদ্ধে মামলা করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান।

মানবন্ধনে আরও বক্তব্য রাখেন নেজামে ইসলাম বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা হারিসুল হক, মহাসচিব মুফতি আহসান উল্লাহ সালামি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব আলহাজ্ব আজম খান, ইসলামিক মুভমেন্টের যুগ্ম মহাসচিব মো. নাসির উদ্দিন, যুগ্ম মহাসচিব মুফতি রফিকুল ইসলাম, বাংলাদেশ মুসলিম জনতা পার্টির চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, ইসলামকি মুভমেন্টের যুগ্ম মহাসচিব মো. নূর ই হেলাল, বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব মোহাম্মদ হোসাইন আকন প্রমুখ। সম্পাদনা: মাছুম বিল্লাহ

এমবি/এএ

  • সর্বশেষ