শিরোনাম
◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০৪:১৫ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০৪:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিবিআই পুলিশ সুপারের মামলায় গ্রেপ্তার এসপি বাবুল

বাবুল আক্তার

শেখ দিদারুল : পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রামের পুলিশ সুপার নাইমা সুলতানার করা মামলায় পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল হালিমের আদালতে শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

বাবুল আক্তারের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ বলেন, ‘চট্টগ্রামের পুলিশ সুপার নাইমা সুলতানার করা মামলায় বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা বাবুল আক্তারের জামিন ও তার সঙ্গে একান্তে কথা বলার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছি। এ দুটি আবেদনের কোনো শুনানি হয়নি। এর আগে সকালে বাবুলকে আদালতে আনা হয়ছিল। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’ 

এর আগে গত ১৭ অক্টোবর রাতে নগরীর খুলশী থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোর ইনচার্জ পুলিশ সুপার নাঈমা সুলতানা।

মামলার অন্য আসামিরা হলেন বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবু ও বাবুল আক্তারের বাবা আবদুল ওয়াদুদ মিয়া। একই ব্যক্তিদের বিরুদ্ধে গত ২৭ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকার ধানমন্ডি থানায় আরেকটি মামলা করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বনজ কুমার মজুমদার।

পুলিশ সুপারের মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে ইলিয়াস হোসাইন কর্তৃক গত ৩ সেপ্টেম্বর ইউটিউবে একটি ভিডিও প্রচার করে। এর মধ্যে তার সহযোগী আসামি বাবুল, লাবু, ওয়াদুদ মিয়া এবং তাদের অজ্ঞাতনামা সহযোগীরা পূর্বপরিকল্পনার অংশ হিসেবে প্রচারিত ভিডিওতে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য রেখেছেন।


তারা পরস্পর যোগসাজশে মামলার বাদীর মানহানি এবং সামাজিক ও রাষ্ট্রীয় পদমর্যাদা ভূলুণ্ঠিত করাসহ তাদের এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে সবার মিথ্যা বক্তব্য সংবলিত একটি ভিডিও প্রচার করে। ভিডিওতে প্রকাশিত সব বিষয় সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যমূলক বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়েছে, সাবেক এসপি বাবুল আক্তারের মামলার সঠিক তদন্তের কারণে বাদীর চরিত্র হনন, পুলিশ বিভাগে এবং জনসমক্ষে হেয়প্রতিপন্ন করার জন্য এই মিথ্যা মানহানিকর বক্তব্য প্রকাশ করা হয়েছে। সম্পাদনা: খালিদ আহমেদ

প্রতিনিধি/জেএ