শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা! ◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন ◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা

প্রকাশিত : ১৪ মে, ২০২২, ০৮:২৯ রাত
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২২, ০৩:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালদ্বীপের নির্বাচন কমিশন চেয়ারম্যানের সঙ্গে সার্ক মানবাধিকার মহাসচিবের সাক্ষাৎ

মানবাধিকার মহাসচিবের সাক্ষাৎ

মিনহাজুল আবেদীন: [২] ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী শনিবার (১৪ মে) মালদ্বীপের নির্বাচন কমিশনের চেয়ারম্যান ফুয়াদ তৌফিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 

[৩] এ সময়ে দুই দেশের নির্বাচন ব্যবস্থা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ, রাজনৈতিক দলসমূহের অংশগ্রহণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। 

[৪] নির্বাচন কমিশনের চেয়ারম্যান বলেন, বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ায় আমরা সন্তোষ প্রকাশ করেছি। ইলেকশন মনিটরিং ফোরামের ব্যবস্থাপনায় ঢাকায় দ্বাদশ জাতীয় নির্বাচনপূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সার্কভুক্ত দেশসমূহের নির্বাচন কমিশনার এবং মানবাধিকার নেতৃবৃন্দ বাংলাদেশ সফরে আগ্রহী। আগামী দ্বাদশ নির্বাচনে আমন্ত্রণ পেলে পর্যবেক্ষক হিসেবে প্রতিনিধি প্রেরণ করবে মালদ্বীপের নির্বাচন কমিশন। 

[৫] চেয়ারম্যান আরও বলেন, একটি দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে নির্বাচন প্রক্রিয়ার বিকল্প নেই। আর নির্বাচন আয়োজনের মূখ্য ভূমিকা পালন করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সরকারের সহযোগীতা থাকবে, হস্তক্ষেপ নয়। রাজনৈতিক দলসমূহের উচিত নির্বাচন কমিশনকে দায়িত্ব পালনে সহযোগীতা করা। 

[৬] সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মালদ্বীপের বিশেষ প্রতিনিধি ও মালদ্বীপ নির্বাচন কমিশনের ভাইস-চেয়ারম্যান ইসমাইল হাবিব এবং মালদ্বীপের কর্মসংস্থান ট্রাইব্যুনালের সাবেক প্রেসিডেন্ট আমজাদ মোস্তফা। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও নিউজ বিএন -এর সম্পাদক মিজানুর রহমান মজুমদার, কেন্দ্রীয় পরিচালক বঙ্গবন্ধু গবেষক ড. মুহম্মদ মাসুম চৌধুরী ও এম এ মালেক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়