শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২২, ০২:৫৬ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২২, ১০:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় গ্রিডে বিপর্যয়, দেশের অধিকাংশ জায়গায় বিদ্যুৎ নেই

ফাইল ছবি

মহসীন কবির: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানিয়েছে, জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ বিভাগ ও খুলনার আংশিক এলাকা বিদ্যুৎহীন রয়েছে। আজ রাতের মধ্যে বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক হবে বলে জানা গেছে।

মঙ্গলবার দুপুরে জাতীয় গ্রিডের একটি সঞ্চালন লাইনে এ বিভ্রাট দেখা দেয়। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জনসংযোগ বিভাগের পরিচালক মো. শামীম হাসান জানান, আজ দুপুর ২টা ৫ মিনিটে জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটে। এতে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহের বড় অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বেলা ৩টার পর যমুনা নদীর পাড় থেকে টঙ্গী পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা গেছে। বাকি অংশে কাজে চলছে।

সিলেট থেকে জানান, দুপুর দেড়টা থেকে পুরো সিলেট বিভাগ বিদ্যুৎহীন হয়ে পড়ে। সিলেট বিভাগীয় বিদ্যুৎ কর্মকর্তা আবদুল কাদির জানান, জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দেয়ায় এ সমস্যা তৈরি হয়েছে। সমস্যা সমাধানে কাজ করছেন বিদ্যুতের ইঞ্জিনিয়াররা। ডিবিসি টিভি ও চ্যানেল২৪

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়