শিরোনাম
◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২২, ১১:২০ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২২, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তোয়াব খানের দাফন সোমবার বিকেলে

সাংবাদিক তোয়াব খান

সালেহ্ বিপ্লব: মুক্তিযুদ্ধের শব্দসৈনিক, নক্ষত্রসম সাংবাদিক তোয়াব খানের একমাত্র মেয়ে তানিয়া খান রোববার বিকেলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসে পৌঁছাবেন।

পারিবারিক সূত্রে এ খবর জানা গেছে।

তোয়াব খানের মরদেহ সোমবার সকাল ১০টায় তেজগাঁওস্থ দৈনিক বাংলা ও নিউজ বাংলার কার্যালয়ে নেয়া হবে। সেখানে প্রথম জানাজার পর বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ।  বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবে মরদেহ রাখা হবে, সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তোয়াব খানের মরদেহ নেওয়া হবে গুলশানের নিজ বাসভবনে। বাদ আছর গুলশান আজাদ মসজিদে তৃতীয় জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা, যশস্বী সাংবাদিক তোয়াব খানকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়