শিরোনাম
◈ ডোনাল্ড ও সল্টের দুর্দান্ত ব্যাটিংয়ে অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ইংল্যান্ডের ৮ উইকে‌টে জয় ◈ ভারতের প্রতিরক্ষা বাহিনীতে পাকিস্তানি গুপ্তচর, সামনে এল নতুন তথ্য ◈ পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা আসতে পারে আজ ◈ বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা! ◈ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পুলিশ বক্সে ভাঙচুর, আসবাবপত্র বের করে আগুন দিলেন শ্রমিকরা ◈ মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া জেলার বাইরে নেওয়া যাবে না বিচারকদের সরকারি গাড়ি ◈ জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে বিতর্ক, ক্ষোভ জানাল ইহুদি ও হিন্দু সংগঠন ◈ বাড়ছে নিবন্ধন অধিদপ্তরের কর্মচারীদের বেতন: ঢাকা-চট্টগ্রামে দৈনিক মজুরি ৮০০, অন্য এলাকায় ৭০০-৭৫০ টাকা করার প্রস্তাব ◈ স্বর্ণদ্বীপে নিজেই সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পাশে সেনাপ্রধানও ছিলেন ◈ দেশে ফেরার ঘোষণা দিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিপদে ফেলছেন হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (ভিডিও)

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০২:৩১ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির মিথ্যাচারে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে: কৃষিমন্ত্রী

টাঙ্গাইলে আওয়ামী লীগের সম্মেলনে কৃষিমন্ত্রী

আরমান কবীর: কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, যেকোনো রাজনৈতিক সংগঠনের মিছিল-মিটিং করার মৌলিক অধিকার রয়েছে। সংবিধানে লেখা আছে, মানুষের জীবনমানের উপর কোনো হুমকি সৃষ্টি করা যাবে না, জীবনমানকে ঝুঁকির মাঝে ফেলা যাবে না। আমরা দেখছি বিএনপি ঠিকই সমাবেশ করছে। সমাবেশ থেকে মিছিল বের করেই পুলিশের উপর হামলা করছে। যখন পুলিশের উপর হামলা করে তখন তারা বাধ্য হয় পদক্ষেপ নিতে।

শুক্রবার (৩০ সেপ্টম্বর) বিকালে টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বিএনপি মিথ্যাচার করে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। তারা ২০১৩ সালে ফিরে যেতে চাচ্ছে। তারা নির্বাচনে যাবে না, গাড়িতে আগুন দেবে, ইলেক্ট্রনিক লাইন খোলে দেবে, ট্রেনে আগুন দেবে, জীবন্ত মানুষকে পুড়িয়ে মারবে, এটা আমরা করতে দেব না।

বর্তমান আইন-শৃঙ্খলা বাহিনী অনেক সু-শৃঙ্খল। মানুষকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের। বিএনপি লাঠি নিয়ে অস্ত্র নিয়ে তাদের নিরাপত্তা দিতে পারবে? আর সরকার তা মেনে নেবে? এটা সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব।

টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত সম্মেলনে শহর আওয়ামী লীগের সভাপতি এস এম সিরাজুল হক আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আযম এমপি, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন্নাহার চাঁপা, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির প্রমুখ।

এ সময় শহর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এনএইচ

  • সর্বশেষ