শিরোনাম
◈ প্রতিষ্ঠা‌নের অস্তিত্ব নেই, অথচ কো‌টি কো‌টি টাকা অনুদান দি‌য়ে‌ছেন সদ্য বিদায়ী উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ◈ মুস্তাফিজের স‌ঙ্গে পূর্ব প‌রিচয় বার্মিংহাম কো‌চের, এ কার‌ণেই সু‌যোগ পে‌লেন হা‌ন্ড্রেড ব‌লের টুর্না‌মে‌ন্টে ◈ হরমুজ প্রণালী দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ আহ্বান, সরাসরি প্রত্যাখ্যান ফ্রান্সের ◈ প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল  ◈ প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করলো আমিরাত সরকার ◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৮:২২ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৮:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রণেশ মৈত্র দেশের সংকটের মুহুর্তগুলোতে ভূমিকা রেখেছেন: ডেপুটি স্পিকার 

মনিরুল ইসলাম: জাতির পিতার একজন প্রিয় মানুষ ছিলেন রণেশ মৈত্র। সাংবাদিকতা ও সাহিত্যে তাঁর ছিল সাবলীল পদচারণা। তার মৃত্যু শুধু পাবনার নয়, দেশের জন্য অপূরণীয় এক ক্ষতি। মহান মুক্তিযুদ্ধের সংগঠক, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কলামিস্ট, সাংবাদিকদের নিকট অনুকরণীয় ব্যক্তিত্ব রণেশ মৈত্রের মৃত্যুতে দেশ একজন জ্ঞানী-গুণী ব্যক্তিত্বকে হারাল। 

শুত্রুবার বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু, এমপি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্ত্বরে রণেশ মৈত্রের মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, গোলাম ফারুক প্রিন্স, এমপি রণেশ মৈত্রের মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় রণেশ মৈত্রের ২ ছেলে ও ২ মেয়েসহ নাতি-নাতনীগণ উপস্থিত ছিলেন।

ডেপুটি স্পিকার বলেন, রণেশ মৈত্রের সাথে আমার অনেক স্মৃতি রয়েছে। এক সাথে রাজনীতি করেছি, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। রাজনীতি করতে গিয়ে একসাথে কারাবরণও করেছি। অনেক ত্যাগী একজন মানুষ ছিলেন তিনি। দেশের সংকটের মুহুর্তগুলোতে লেখনীর মাধ্যমে জোরালো ভূমিকা রেখেছেন তিনি। দেশকে অনেক কিছু দিয়ে গিয়েছেন তিনি। তাঁর আত্মার শান্তি কামনা করছি।

মহান এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। পাবনা জেলা প্রশাসক, পুলিশ সুপার, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক,পাবনা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়