শিরোনাম
◈ বিশ্বের বৃহৎ মুক্ত বাণিজ্য জোট আরসিইপিতে যোগদানের পথে বাংলাদেশ, লাভ কি? ◈ ২৪ ঘণ্টায় পণ্য পরিবহনের লক্ষ্য : চট্টগ্রাম থেকে কুনমিং সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা চায় বাংলাদেশ ◈ মাতারবাড়ীতে একের পর এক গ্রাম যাচ্ছে সাগরে, হুমকিতে বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর ◈ হরমুজ সংকট: বাংলাদেশ-পাকিস্তানে কাতারের এলএনজি সরবরাহ স্থগিত নভেম্বর পর্যন্ত ◈ যুদ্ধবিধ্বস্ত গাজায় ৬ কোটি টনের বেশি ধ্বংসস্তূপ, নিচে থাকতে পারে ৮-১০ হাজার মরদেহ ◈ মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয় ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ ছয় দল নি‌য়ে বিসিবির নতুন টুর্নামেন্ট : আইকন ক্রিকেটার নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা ◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৮ রাত
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদ ভবন লেকে পোনামাছ অবমুক্ত : আমিষ ঘাটতি পূরণে মৎস্য চাষ জোরদারের আহ্বান স্পিকারের

মনিরুল ইসলাম : দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি। তিনি বলেছেন, সরকারের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে সারা দেশে মৎস্য উৎপাদন বাড়াতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

আজ সোমবার জাতীয় সংসদ ভবন লেকে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে দেশের আনাচেকানাচে মৎস্য চাষ সম্প্রসারণের কার্যক্রম চলমান রয়েছে, যার ধারাবাহিকতায় সংসদ ভবন লেকেও পর্যায়ক্রমে পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে।

স্পিকার বলেন, বাংলাদেশের উপকূলীয় ও বঙ্গোপসাগরীয় অঞ্চল মৎস্য উৎপাদন ও আহরণের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। এ সম্পদকে কাজে লাগিয়ে দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। পাশাপাশি সংসদ ভবনের লেকে মাছ চাষের মাধ্যমে গ্রামীণ জনগণকে উদ্বুদ্ধ করার একটি দৃষ্টান্ত তৈরি করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি, এমপির সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া।

advertisement

চীফ হুইপ বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণে মাছ ও মাংস উৎপাদন বাড়াতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। “মাছে-ভাতে বাঙালি” ধারণাকে বাস্তবায়ন করতে হলে সারাদেশে মৎস্য উৎপাদন আরও বাড়াতে হবে বলে তিনি মত দেন।

উল্লেখ্য, সংসদ ভবন লেকে মোট ১২০০ কেজি পোনা মাছ অবমুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে সোমবার ২৫০ কেজি রুই, মৃগেল, কাতলা ও কালিবাউশ প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ