শিরোনাম
◈ কারিগরি শিক্ষায় ‘শিখবে-তৈরি করবে-আয় করবে’ মডেলের প্রস্তাব ◈ লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ সংবিধান সংশোধনে সর্বস্তরের মতামত গ্রহণে উদ্যোগ, ডিসেম্বরেই প্রতিবেদন প্রস্তুতের লক্ষ্য ◈ সমঝোতার নতুন ধারা: কার্যকর সংসদ গঠনে সরকার–বিরোধী একসুর ◈ জুলাই-আগস্টে বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে ৩ কোটি ১৮ লাখ ডলার ◈ টানা বৃষ্টি-ঝড়ে বিপর্যস্ত উত্তর প্রদেশ, তিন দিনে ৫৬ জনের মৃত্যু ◈ আবাসনে এডিবির ১০ কোটি ডলার ঋণ : বাড়ি নির্মাণে সুবিধা পাবে ৪০ হাজার পরিবার ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: মূলহোতাসহ গ্রেফতার ৪ ◈ হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু ◈ কৃষকরাই দেশের শ্রেষ্ঠ মানুষ ও দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪০ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

উন্নয়নবঞ্চিত ঢাকা-৯-এ খাল উদ্ধার ও অবকাঠামো উন্নয়নের তাগিদ

মনিরুল ইসলাম : ঢাকা-৯ আসনের দীর্ঘদিনের উন্নয়নবঞ্চিত এলাকাগুলোকে দ্রুত উন্নয়নের আওতায় এনে জলাবদ্ধতা ও নাগরিক দুর্ভোগ দূর করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনকে সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দেন।

রোববার বিকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ডের নন্দীপাড়া এলাকার জিরানী খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রশিদ বলেন, ঢাকার খালগুলো দীর্ঘদিন অবহেলা ও দখলের কারণে জলাবদ্ধতার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব খাল দখলমুক্ত করে জলপ্রবাহ স্বাভাবিক করা জরুরি। পাশাপাশি বাঁশের সাঁকোর পরিবর্তে আরসিসি সেতু নির্মাণসহ চলমান উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেন তিনি।

তিনি জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর খালগুলো পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে, যার মাধ্যমে জলাবদ্ধতা নিরসন এবং একটি বাসযোগ্য শহর গড়ে তোলা সম্ভব হবে।

advertisement

ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালামের কার্যক্রমের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, দক্ষিণ ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে তিনি সক্রিয়ভাবে কাজ করছেন। এলাকার উন্নয়নে তার এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ঢাকা-৯ এলাকার উন্নয়ন প্রসঙ্গে হাবিবুর রশিদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এলাকার সার্বিক উন্নয়নে সরকার কাজ করছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন ও অন্যান্য সংস্থার সমন্বয়ে এসব প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে।

খাল দখল প্রসঙ্গে তিনি বলেন, বিগত বছরগুলোতে খালগুলো অবৈধভাবে দখল হয়েছে। দখলদারদের উচ্ছেদ করে খালগুলো পুনরুদ্ধার করা না গেলে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

পরিদর্শনকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ