শিরোনাম
◈ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক ◈ গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা ◈ এবার প্রধানমন্ত্রীর সঙ্গে নেতানিয়াহুর ভুয়া ছবি ছড়ালেন ভারতের ময়ূখ ◈ সরকারি চাকরিজীবীদের জন্য যে সুখবর! ◈ পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায় ◈ বাংলাদেশে গুজরাটের ইলিশ, স্বাদে হতাশা; নিষেধাজ্ঞার পরও অবৈধ পথে প্রবেশের অভিযোগ ◈ মিরপুরে রাড্ডা সেন্টারে হামলা-ভাঙচুর: পুলিশের উপস্থিতির মধ্যেই লুটপাট, গ্রেপ্তার ৪ ◈ ভিসার মেয়াদ পেরিয়ে যুক্তরাষ্ট্রে থাকলে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস ◈ সৌদি আরবের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার বার্তা, প্রধানমন্ত্রীর বৈঠক ◈ পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সমঝোতা চুক্তি

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:০১ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:০১ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সৌদি আরবের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার বার্তা, প্রধানমন্ত্রীর বৈঠক

মনিরুল ইসলাম: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল সৌদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।

শুক্রবার স্থানীয় সময় দুপুরে জাতিসংঘ সদরদপ্তরের ইউএন বাইল্যাটেরাল বুথ (গ্যাল-৭)-এ এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব একেএম নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বিশেষভাবে বাংলাদেশে সৌদি বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনার ওপর গুরুত্ব দেন।

অপরদিকে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী ঢাকা-রিয়াদ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে সৌদি আরবের আগ্রহ পুনর্ব্যক্ত করেন।

এ সময় আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতেও উভয়পক্ষের মধ্যে মতবিনিময় হয়।

  • সর্বশেষ