মনিরুল ইসলাম : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি -এর কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী -এর মেয়ে । আন্তর্জাতিক অঙ্গনে এ নিয়োগকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
জাতিসংঘ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে মোট ৪০ জন নির্বাহী কর্মকর্তা কাজ করছেন। তাদের মধ্যে জাইমা রহমানসহ কয়েকজন বাংলাদেশি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন, যা বাংলাদেশের কূটনৈতিক উপস্থিতিকে আরও দৃশ্যমান করছে।
কার্যালয়ের কাঠামোতে বাংলাদেশি কূটনীতিক ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’ হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী, মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাস বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা, জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মো. রফিকুল আলম মোল্লা বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলো বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্বে রয়েছেন।
গত ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খলিলুর রহমান। তার সভাপতিত্বে চলমান অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
জানা গেছে, লিগ্যাল অফিসার হিসেবে জাইমা রহমান জাতিসংঘের সাধারণ পরিষদ সংশ্লিষ্ট বিভিন্ন আইনি বিষয় তদারকি করবেন এবং নীতিগত সিদ্ধান্তে আইনি সহায়তা প্রদান করবেন।
পারিবারিকভাবে তিনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা এবং সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধানমন্ত্রী -র নাতনি।
শিক্ষাজীবনে জাইমা রহমান যুক্তরাজ্যের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা সম্পন্ন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন। ২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষায়ও তিনি উত্তীর্ণ হন।
সংশ্লিষ্টরা মনে করছেন, জাতিসংঘের মতো বৈশ্বিক প্রতিষ্ঠানে বাংলাদেশি পেশাজীবীদের অংশগ্রহণ বৃদ্ধি দেশের কূটনৈতিক সক্ষমতা ও আন্তর্জাতিক সম্পৃক্ততাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।
তথ্য সূত্র : বিডি নিউজ ২৪ ডট কম