শিরোনাম
◈ সাইক্লিংয়ে বাংলাদেশের হতাশা : একজন অসুস্থ আ‌রেকজন ব‌্যর্থ ◈ ম্যানহাটনে বোমা আতঙ্ক, প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেলের আশপাশে কড়া নিরাপত্তা (ভিডিও) ◈ তারেক–এরদোগান বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্কে নতুন সহযোগিতার দিগন্ত ◈ প্লাস্টিক দূষণ রুখতে বিশ্বকে বাংলাদেশের ‘সোনালি আঁশ’ পাটের দিকে তাকানোর আহ্বান ◈ বাড়ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ মন্ত্রী এম‌পি‌দের সম্মানি ◈ আগামী পাঁচ বছ‌রে আন্তর্জা‌তিক ক্রিকেট সূচিতে বাড়বে টি-২০, কমবে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ ◈ গাজায় মানবিক সহায়তা বন্ধ, নিষ্ক্রিয়তার জন্য সবার লজ্জিত হওয়া উচিত: ম্যাক্রোঁ (ভিডিও) ◈ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কার চান এরদোগান, ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান ◈ ব‌্যা‌টিং কোচ আশরাফুল বল‌লেন, আফগানিস্তানকে হারাতে সব ধর‌নের কৌশল প্রয়োগ কর‌বে বাংলাদেশ ◈ কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য: দেশে সক্রিয় ৩৮৬ গ্যাং, জড়িত ৪ হাজার ২৫০ কিশোর

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৯ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বনেতাদের সন্মানে মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান 

মনিরুল ইসলাম : জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে কূটনৈতিক তৎপরতায় ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত এক নৈশভোজে অংশ নিয়েছেন তিনি ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (স্থানীয় সময়) রাতে নিউইয়র্কের বিলাসবহুল লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে এ নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে আয়োজিত এ ভোজসভায় বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং তাঁদের সহধর্মিণীরা অংশ নেন।

নৈশভোজে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বনেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এ ধরনের আয়োজনকে বহুপাক্ষিক কূটনীতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে দেখা হচ্ছে, যেখানে অনানুষ্ঠানিক আলাপ-আলোচনার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক জোরদারের সুযোগ সৃষ্টি হয়।

এর আগে একইদিন সকালে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের দেওয়া প্রাতরাশে অংশ নেন প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী। প্রাতরাশ অনুষ্ঠানেও বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের উপস্থিতিতে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর এ ধরনের কর্মসূচিতে অংশগ্রহণকে বাংলাদেশের কূটনৈতিক সক্রিয়তার অংশ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি এ ধরনের উচ্চপর্যায়ের সামাজিক ও কূটনৈতিক আয়োজনে অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাসস

  • সর্বশেষ