শিরোনাম
◈ ক্রিকেটের পর রাজনীতির মাঠে শামি? জয়ন্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাতে জোর জল্পনা ◈ ‌রিজওয়ান দু'দুবার আবেদন করেও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের সাক্ষাৎ পাননি ◈ ৭৫ লাখের জায়গায় ৩ কোটি ৬৬ লাখ, জনসংখ্যার চাপে বিপর্যস্ত রাজধানী ◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ সরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের সুদহার নির্ধারণ

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:১০ সকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক জায়গায় আবেদন, নির্দিষ্ট সময়েই নকশা: রাজউকে আসছে ওয়ান-স্টপ সার্ভিস

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নকশা অনুমোদনের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ওয়ান-স্টপ সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এক জায়গায় আবেদন করে নকশা অনুমোদনের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে সরকারি উন্নয়ন প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠানের অযথা মেয়াদ ও বাজেট বাড়ানোর প্রবণতা বন্ধে কঠোর অবস্থান নিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সোমবার সংসদ সচিবালয়ে কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল এমপি। 

advertisement

এর আগে কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে শেখ মজিবুর রহমান ইকবাল আরো বলেন, এতদিন রাজউকের প্ল্যান অনুমোদনের জন্য ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে ঘুরতে হতো। এতে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি উন্নয়ন কার্যক্রমও ব্যাহত হয়েছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ওয়ান-স্টপ সার্ভিস চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। মন্ত্রী ও রাজউক চেয়ারম্যান এতে সম্মতি দিয়েছেন। নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে এক জায়গায় আবেদন করে দ্রুত নকশা পাওয়ার ব্যবস্থা করা হবে।

advertisement

উন্নয়ন প্রকল্পে ঠিকাদারদের মেয়াদ ও ব্যয় বাড়ানোর বিষয়ে শেখ মজিবর রহমান বলেন, জবাবদিহি নিশ্চিত করতেই সংসদীয় স্থায়ী কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটি বিভিন্ন প্রকল্প পরিদর্শন ও পর্যবেক্ষণ করে সেগুলোর যৌক্তিকতা যাচাই করবে। কোনো ধরনের অস্বচ্ছতা বা দুর্নীতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে অযথা মেয়াদ বাড়ানোর সুযোগ দেওয়া হবে না।

আবাসন সংকট ও স্বল্পমূল্যের ফ্ল্যাট প্রসঙ্গে কমিটির ওই সদস্য বলেন, বিদ্যমান নগর বিধিমালার কিছু জটিলতার কারণে আবাসন খাতের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) সংক্রান্ত জটিলতার কারণে অনেক ল্যান্ড ডেভেলপার আবাসন প্রকল্প বাস্তবায়ন করতে পারছেন না। বিষয়টি বিশেষজ্ঞরা পর্যালোচনা করছেন। 

advertisement

তিনি জানান, ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) বিধিমালা এবং নগর গৃহায়ণ বিধিমালা-দু’টি বিধিমালা আইনি রূপ পাওয়ার প্রক্রিয়ায় রয়েছে। এগুলো সংশোধিত হলে আবাসন প্রকল্পে ফ্ল্যাটের সংখ্যা বাড়বে এবং সাধারণ মানুষের জন্য তুলনামূলক কম দামে ফ্ল্যাট পাওয়ার সুযোগ তৈরি হবে। অপরিকল্পিত নগরায়ণ বন্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান শেখ মজিবর রহমান। 

তিনি জানান, নিয়ম মেনে ভবন নির্মাণ করেও যাঁরা নকশা অনুমোদন নেননি, তাঁদের নির্দিষ্ট জরিমানা বা শাস্তির আওতায় এনে রাজউকের বিধি অনুযায়ী বৈধ করার বিষয়টি বৈঠকে আলোচনা হয়েছে। সাধারণ মানুষকে সুবিধা দেওয়ার লক্ষ্যে কমিটি কাজ করবে বলে তিনি জানান।

  • সর্বশেষ