শিরোনাম
◈ রাজধানীর লেক রক্ষায় সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৪৩ ◈ যেসব এলাকায় শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ নতুন শুল্ক ইস্যু: যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ভারতের ◈ শিক্ষক নিয়োগে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ◈ বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর চোখ বেঁধে গুলি, পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলার সাক্ষ্য ট্রাইব্যুনালে ◈ কম্পিউটারের ঝুপড়ি ঘরেই কোটি গ্রাহকের তথ্য! এনআইডি থেকে কললিস্ট সবই পাওয়া যায় সালামের কাছে (ভিডিও) ◈ মাহদী আমিন-দীনেশ ত্রিবেদীর বৈঠক, শিক্ষা-প্রযুক্তিতে সহযোগিতা নিয়ে আলোচনা ◈ সংসদের প্রতি মিনিটে ব্যয় ৩ লাখ ৫৬ হাজার, ৬০ দিনে ৭০৩ কোটি

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৩৫ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেসব এলাকায় শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে রাজধানীর অদূরে আগামীকাল সকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এলাকায় আশুলিয়া রোডে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর করা হবে।

এ কারণে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা আশুলিয়া বাজার থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার দুপাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো ডিআরএস (বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স), কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, চন্দ্রা মোড়, নবীনগর, সাভার টাউন এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনী, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ী, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশের এলাকা, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর, মানিকগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

এর বাইরে কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে, উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

 

  • সর্বশেষ