শিরোনাম
◈ জামায়াত-এনসিপির আলাদা লড়াই, সিটি নির্বাচনে সুবিধা পাবে বিএনপি? ◈ সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে প্রধানমন্ত্রীর কাছে যাবেন হেফাজত নেতারা ◈ স্বর্ণ চোরা চালানের জাল তিন দেশে ◈ আমাদের অদ্ভুত দেশ! অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার (ভিডিও) ◈ হামলার আশঙ্কা: সৌদি আরবের দুই এলাকায় জরুরি সতর্কতা জারি ◈ ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর ঘরের মেঝেতে মাটিচাপা ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কে গুলি করেছিলেন, জিজ্ঞাসাবাদে জানালেন মোজাফফর ◈ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে অর্ধেকে ◈ চীনের দিকে ঢাকার ঝোঁক, কমছে ভারতের ওপর নির্ভরতা: নতুন কৌশলগত ভারসাম্যের পথে বাংলাদেশ ◈ দেশে উৎপাদন সম্ভব, এমন কৃষিপণ্যের আমদানি কমাতে বললেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২১ সকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অসুস্থ অর্থমন্ত্রী আমির খসরু, বাতিল করলেন একাধিক কর্মসূচি

নির্ধারিত একাধিক কর্মসূচি বাতিল করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মন্ত্রী ‘অসুস্থ’ বোধ করছেন এবং বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তথ্য দিয়েছেন তার সহকারী একান্ত সচিব মোহাম্মদ সেলিম।

advertisement

রোববার রাতে তিনি বলেন, “কাশি-টাশি ছিল তো কয়েকদিন। গত দুই দিন ধরে কাশি একটু বেশি। এজন্যই স্যার বললেন যে অ্যান্টিবায়োটিক নিচ্ছেন। একটু দুর্বল লাগছে।”

এদিন ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ কার্যকালের নতুন কার্যনির্বাহী কমিটির ‘অভিষেক অনুষ্ঠান’ ছিল।

advertisement

বিকাল ৪টায় কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ এ আয়োজিত এ অনুষ্ঠানে অর্থমন্ত্রীর থাকার কথা ছিল। সেখানে তিনি যোগ দিতে পারেননি।

এছাড়াও রাতে তার পূর্বনির্ধারিত যেসব কর্মসূচি ছিল, সেগুলো তিনি বাতিল করেছেন বলে একাধিক ব্যক্তি জানিয়েছেন।

advertisement

অর্থমন্ত্রী শারীরিক পরিস্থিতি কী এবং সোমবারের সকল কর্মসূচিও বাতিল করছেন কিনা, এমন প্রশ্নে মোহাম্মদ সেলিম বলেন, “মন্ত্রী মহোদয়ের তো কালকে দুই-একটা প্রোগ্রামও ছিল, ওগুলোতেও দেখা করার হয়তো সম্ভাবনা রয়েছে।”

‘বাসায়’ চিকিৎসা নিচ্ছেন তুলে ধরে তিনি বলেন, মন্ত্রী এখন অনেকটা ‘সুস্থবোধ’ করছেন।

এর আগে ১ মার্চ অসুস্থবোধ করায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে সংসদ নির্বাচিত হন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। এরপর তাকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

  • সর্বশেষ