শিরোনাম
◈ সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে প্রধানমন্ত্রীর কাছে যাবেন হেফাজত নেতারা ◈ স্বর্ণ চোরা চালানের জাল তিন দেশে ◈ আমাদের অদ্ভুত দেশ! অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার (ভিডিও) ◈ হামলার আশঙ্কা: সৌদি আরবের দুই এলাকায় জরুরি সতর্কতা জারি ◈ এলসি খোলার বাধ্যবাধকতা থাকছে না, চুক্তিতে আমদানির সুযোগ ◈ ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর ঘরের মেঝেতে মাটিচাপা ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কে গুলি করেছিলেন, জিজ্ঞাসাবাদে জানালেন মোজাফফর ◈ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে অর্ধেকে ◈ চীনের দিকে ঢাকার ঝোঁক, কমছে ভারতের ওপর নির্ভরতা: নতুন কৌশলগত ভারসাম্যের পথে বাংলাদেশ ◈ দেশে উৎপাদন সম্ভব, এমন কৃষিপণ্যের আমদানি কমাতে বললেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৪৯ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে প্রধানমন্ত্রীর কাছে যাবেন হেফাজত নেতারা

সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা। এ জন্য হেফাজতের নেতাদের পাশাপাশি ইসলামী ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংগঠনটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

advertisement

সভায় হেফাজত নেতারা বলেন, সম্প্রতি পাস হওয়া সম্পত্তি হস্তান্তর-সংক্রান্ত নতুন আইনে মুসলিমদের হেবা বা দান নিয়ে আইনি জটিলতা তৈরির আশঙ্কা রয়েছে।

ইসলামী শরিয়া বিশেষজ্ঞদের মতামত না নিয়ে তড়িঘড়ি করে বিলটি জাতীয় সংসদে পাস করায় তারা উদ্বেগ ও প্রতিবাদ জানান।
হেফাজতের দাবি, সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক।

advertisement

মুসলিম নাগরিকদের ব্যক্তিগত আইন ও ধর্মীয় বিধানের সঙ্গে সংশ্লিষ্ট আইন প্রণয়ন বা সংশোধনের ক্ষেত্রে আলেম-ওলামা, ইসলামী আইন বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের যথাযথ পরামর্শ নেওয়া প্রয়োজন।
সভায় আইনমন্ত্রী ও চিফ হুইপের সাম্প্রতিক বক্তব্যেরও নিন্দা জানানো হয়।

হেফাজত নেতারা বলেন, কোনো বিষয়ে আপত্তি জানালে সংশ্লিষ্ট ব্যক্তিরা আইন পড়েছেন কি না—এমন প্রশ্ন না তুলে তাদের আপত্তির শরিয়াগত ও আইনগত ভিত্তি যাচাই করা উচিত।
তারা আরও বলেন, মুসলিম নাগরিকদের ব্যক্তিগত আইন ও শরিয়তসম্মত সম্পত্তি বণ্টনব্যবস্থার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা রাষ্ট্রের দায়িত্ব। হেবা প্রথা ও মুসলিম উত্তরাধিকারীদের অধিকার সুরক্ষায় বিতর্কিত বিধান পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় সংশোধন করতে হবে।

advertisement

সভায় সিদ্ধান্ত হয়, আইনটি সংশোধনের দাবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে হেফাজতের অবস্থান তুলে ধরা হবে। প্রতিনিধি দলে হেফাজত নেতাদের পাশাপাশি ইসলামী ফিকাহ বিশেষজ্ঞদেরও রাখা হবে।

হেফাজত নেতারা জানান, তারা শান্তিপূর্ণ ও আইনসম্মত উপায়ে বিলটির বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখবেন। একই সঙ্গে আলেম-ওলামা ও আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে বিষয়টির গ্রহণযোগ্য সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

 

  • সর্বশেষ